interesting information in Bengali, movie information, movie review in Bengali and Bengali literature
Thursday, 23 November 2017
Friday, 17 November 2017
Thursday, 16 November 2017
শচীন ও আমি -অভিষেক হালদার
১৪ ই নভেম্বর।ক্যালেন্ডারে ডেটটা খুঁজলে দেখা যায়,লেখা আছে "চিলড্রেন্স ডে" বা চাচা নেহেরুর জন্মদিন।২০১২ সাল পর্যন্তও ভারতের আম-আদমির কাছে আজকের দুপুরটা ছিল শীতের রোদ্দুর গায়ে মেখে কর্মব্যস্ততার মধ্যে কাটিয়ে দেওয়া আরো একটা বোরিং দুপুর।২০১৩ তে এসে কেমন জানি সব পাল্টে গেল।চারিদিকে কেমন যেন একটা ছুটি ছুটি আমেজ,তবুও লোকজনের চোখেমুখে একটা পরম আত্মীয় বিয়োগের দুঃখ,কেমন যেন একটা অবিশ্বাসের চাহনি---মানে,সত্যিই এটা কোনোদিন হতে পারে?তারা তখনও কঠিন বাস্তবটাকে হজম করে উঠতে পারেননি।অবিশ্বাসের সাথে একটা গভীর শোক যেন দলা পাকিয়ে গলার কাছে আটকে আছে।
আচ্ছা,এই যে এতগুলো লোক তখনও বাস্তবটাকে অবিশ্বাস করছিলেন,দোষ কি তাদের?না।দোষ ওই ৫ ফুট ৫ ইঞ্চির ৪০ বছরের লোকটার।হ্যাঁ,ওই বেঁটে লোকটাই যত নষ্টের গোড়া।ওই লোকটাই তো গত ২৪ বছর ধরে এতগুলো মানুষের মধ্যে বদঅভ্যাসগুলো নেশার মতো ঢুকিয়ে দিয়েছেন।কেমন বদঅভ্যাস?
এই যেমন ধরুন,একটা বছর বারো-চোদ্দর কিশোর বলা নেই কওয়া নেই টিউশন পড়তে গেলো না,কারণ,ওই বেঁটে লোকটা যে তখন টিভির পর্দায় ওলংগাকে উলঙ্গ করছেন।
কিংবা,একটা মধ্যবয়স্ক ছাপোষা কেরানি হটাৎ করে সকাল ১০ টায় বসকে ফোন করে বললেন,"স্যার,আজ পেটটা ঠিক নেই,অফিস যেতে পারবো না।"আদতে কিন্তু তিনি পুরো ফিট।তাহলে এমন ছেলেমানুষির কারণ?কে আবার?ওই একদা সারদাশ্রমের বিস্ময় বালকটা---ওই যে তখন সে সংযমীভাবে সিডনিতে কাঙারুদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।
অথবা,ওই যে ক্লাস ইলেভেনের ছেলেটা টিফিন পিরিয়ডে স্কুল থেকে পালালো।কেন?আরে বাবা,তখন তো কোঁকড়ানো চুলের মারাঠিটা চেন্নাইয়ের চিপকে পাকিস্তানের জাদুকর সাকলিনের কালজাদু থেকে দেশকে বাঁচানোর জন্য কোমরে বেল্ট বেঁধেও দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে।
আচ্ছা,ওই বছর পঞ্চাশের লোকটা ১৯৯৯ এর ইডেনে মাঠে বোতল ছুড়তে গিয়ে পুলিশের লাঠি খেলেন কেন?আরে,এবারও দায়ী,ওই মারাঠিটা।ওকে যদি পাকিস্তানের শোয়েব অমন ধাক্কা মেরে রান আউট না করে দিত,তাহলে কি আর বছর পঞ্চাশের সুবেশী ভদ্রলোক মাঠে বোতল ছুঁড়তে যেতেন?
আসলে লোকটা ১২০ কোটির শিরায়,ধমনীতে,রক্তে মিশে হৃদয়ের চারটি প্রকোষ্ঠজুড়ে জায়গা করে নিয়েছিলেন।লোকটাকে নিয়ে আবেগটা যেন প্রশ্বাস বায়ু হয়ে উঠেছিল,যা কেউ কখনও ভেবে চিন্তে গ্রহণ করেন না,বরং স্বতঃস্ফূর্তভাবে নিয়মিতভাবে প্রবেশ করতে থাকে ও জীবনকে জীবিত রাখে।উনিও বাঁচিয়ে রেখেছিলেন আমাদের আবেগকে,ভালোবাসাকে, শৈশবকে,কৈশোরকে...আদপে,আমাদের নিত্যনৈমিত্তিকতায় ভরা প্রতিদিন হেরে যাওয়া জীবনের মধ্যেও একটা একটা ভিন্ন স্বাদের জীবনকে।
সেই প্রাণটা আজ থেকে বছর চারেক আগেই ওয়ানখেড়ে থেকে দেহত্যাগ করলো,পড়ে রইলো ক্রিকেটের শবদেহ,আবেগের কফিন।
Wednesday, 15 November 2017
শচীন - সৌভিক ঘোষ
এমনিতে দুঃখই ভালো লেখার ক্ষেত্রে সহায়ক ,সুখ নয় কিন্তু ১৪-ই নভেম্বর নিয়ে কিভাবে লিখবো? এ যে প্রিয়জনের মৃত্যু সমান যন্ত্রণা।
অবসর ঘোষণা ইস্তক একটা অদ্ভুত ঘোর ছিল কষ্ট নয়। একটা অবিশ্বাসের ঘোর যে ছোটবেলার একটা অভ্যাস যেন হারিয়ে যাবে চিরতরে। প্রচন্ড ব্যথা-যন্ত্রনা অনুভূতিবোধকে অসাড় করে দেয় , বিষয়টি সেরকমই ছিল। তারপর ইডেনে দু চোখ ভরে শেষবারের মতো যখন লোকটাকে দেখছি তখনও কষ্ট ছাড়িয়ে মুগ্ধতাটাই প্রতিপাদ্য হয়ে উঠেছে। মনে আছে মুম্বাই টেস্টেও লোকটার শেষ ইনিংস দেখা পুরোটাই টিভির পর্দা থেকে একবারও চোখ না সরিয়ে। তখন থেকে আস্তে আস্তে আসাড়তা কাটিয়ে জায়গা করে নিচ্ছে গলার কাছে দলা পাকিয়ে ওঠা যন্ত্রণা। শেষদিন গ্যাব্রিয়েলের উইকেটটা পড়ে যাওয়ার পরই বুঝতে পারি শৈশবটা তারুণ্যে গিয়ে শেষ হয়ে যাওয়ার যন্ত্রণাটা , সুতো ছিঁড়ে যাওয়ার যন্ত্রণাটা বাকিটা দেখতে পারিনি। টিভি বন্ধ করে সাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। অদ্ভুত দম বন্ধ অবস্থায় কয়েক ঘন্টা পর বাড়িতে ফিরে লাস্ট স্পিচটা দেখতে দেখতে আবেগ নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়েছিল। সেই শেষ ক্রিকেটে আগ্রহ হারিয়েছি ওদিনই এখন পরে আছে নেহাত অভ্যাস ।
ফোনের স্ক্রিন, গ্যালারী ,ল্যাপটপ জুড়ে এখনও লোকটার সগর্ব ও সদর্প উপস্থিতি। মাঝের সময়টা ভালোবাসা কমেনি বরং বেড়েছে আগের চেয়ে। সময় ক্ষতে প্রলেপ দিয়েছে হয়তো কিন্তু ভালোবাসায় আবরণী হয়ে উঠতে পারেনি কোনোদিনও। শুধু আমার নয় আমার মতো অনেকেরই। ঐ যে অনুপম বলেছেন না -
" যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
যেন কেড়ে নিতে দেবো না.."
যেন কেড়ে নিতে দেবো না.."
প্রতিরাতে 'গ্রাস করা চোরাবালিতে' তলিয়ে যেতে যেতেও এভাবেই অটুট থাকুক 'শিকড়ে বাঁধা মাটি', হ্যাঁ এভাবেই।
[ পুনশ্চ : অদ্ভুত মানসিক যন্ত্রনার মধ্যেই তালগোল পাকিয়ে যাওয়া একটা লেখা উৎসর্গীকৃত থাক আমার ভগবানের জন্যই]
Thursday, 9 November 2017
{{ আঁতেল হওয়ার সহজ উপায় }} শোভন নস্কর
কদিন আগেই পোস্ট করে জিজ্ঞেস করেছিলাম আমি কেমন ওয়ান ওয়ার্ডে বলতে। দুজন দেখি লিখেছে আমি আঁতেল।
:/ এইবার কেউ হয়ত জানতে চাইবে আঁতেল কিভাবে হওয়া যায়। সেগুলি আজ বলব ।
১. সবসময় পড়ুয়া পড়ুয়া ভাব রাখুন। এমন কিছু বইয়ের নাম করুন যা খুব কম লোকেই পড়েছে। মাঝে মাঝে বিদেশী কবি লেখকদের নাম বলুন। যেমন- নেরুদা, ব্রেখট বা গার্সিয়া মার্কেজ।
২. সব কিছু নিয়ে ব্যঙ্গ্ করবেন। ভুলেও কোন কিছুর প্রশংসা করতে যাবেন না।
৩. আঁতেলদের পলিটিক্যালি নিউট্রাল থাকার পদ্ধতি আলাদা। তাই সব পার্টিকেই গালাগাল দিন প্রান ভরে।
৪. কবিতা লেখেন? বেশ। তাতে লিঙ্গ, যোনি, ধর্ষন এই জাতীয় শব্দ দিয়ে দিন। যতটা সম্ভব পুরুষদের কলঙ্কিত দিক গুলো তুলে ধরুন কবিতার মাধ্যমে। ব্যস! অনেকটা কাজ এগিয়ে যাবে।
৫. গল্প লিখলে এমন গল্প লিখুন যাতে মানুষই কনফিউজ হয়ে যায় এটা প্রবন্ধ না গল্প? অন্তর্নিহিত মানে ছাড়া কোন গল্প লেখা যাবে না।
৬. মাঝে মাঝে বলুন, ফেসবুকে আমার 'অসাধারণ' লেখাটা চুরি হয়ে গেছে ! এতে প্রচার পাবে আরো।
৭. ঢিলেঢালা পোশাক পরুন। পাঞ্জাবি হলে ভাল হয়। মাঝে মাঝে পার্টি বা কফিহাউসের ছবি দিন।
৮. মরে গেলেও ফেসবুকে কারোর মেসেজের রিপ্লাই দেবেন না। একবার রিপ্লাই দিয়েছেন তো আপনার আঁতেলগিরির র্যাংকিং এক ধাক্কায় কমে যাবে।
৯. ফেসবুকে কারোর কোন পোস্ট এ রিপ্লাই দিতে গেলে কখনই উৎসাহব্যঞ্জক কিছু বলবেন না বরং তার খুঁত খুজুন। আপনার বয়স ৫০ হলেও ২৫ বছরের ছেলের লেখার খুঁত খুজুন। দু একটা খিস্তিও দিতে পারেন। ওটা এখন আল্ট্রাআঁতেল ব্যাপার।
১০. ভাল চাকরী বাকরি কিছু করলে বা উঁচু জায়গায় ওঠা বসা থাকলে প্রতি মুহুর্তে সেটা অন্যকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন আর গাম্ভীর্য ধরে রাখুন।
১১. মাঝে মাঝে গোদারের সিনেমা দেখুন। ফ্রেঞ্চ সিনেমা দেখুন ব্যাপক হারে। কলকাতায় যারা গোদার দেখেছে তারা এক ধাপেই আঁতলামোর রেকর্ড করে গেছে ভাই। থ্রিলার, হরর, কমেডি সিনেমা? নৈব নৈব চ। একবার দেখেছেন তো সব পরিশ্রম জলে গেল।
এবার তোমরাই বুঝে নাও আমি আঁতেল কিনা।
;)
Saturday, 4 November 2017
জেনে নিন এই অসাধারন অ্যাপগুলো । যা বদলে দেবে আপনার মোবাইল !
১। বিমুভি – ইংরাজী সিনেমা ডাউনলোড করার অনেক অ্যাপ জানি কিন্তু হিন্দি বা সাউথের সিনেমা ডাউনলোড ও স্ট্রিমিং এর জন্য সেরা অ্যাপ । লিঙ্ক - https://beemovie.en.uptodown.com/android
২। ভিডমেট – এটাও হিন্দি মুভি ও ইউটিউব ডাউনলোডের জন্য সেরা অ্যাপ । হিন্দি টিভির অনুষ্ঠানও পাওয়া যায় । লিঙ্ক- http://vidmate.en.uptodown.com/android
৩। এক্সটিউন – হিন্দি ইংলিশ পপ যেকোন গান সহজেই ডাউনলোড করতে পারবেন বা শুনতে পারবেন ।
লিঙ্ক - https://xtunes.tk/
৪। ফাইলশেফ – যেকোন ফাইল গেম বা মুভি সার্চ করলেই এক ক্লিকে পেয়ে যাবেন । কোন ঝঞ্ঝাট ছাড়াই।
৫। এপিকে পিওর- যেকোন অ্যাপ যেগুলো প্লেস্টোরে টাকা দিয়ে কিনতে হয় সব এখানে পেয়ে যাবেন ফ্রিতে । https://apkpure.com/apkpure/com.apkpure.aegon
তাহলে আর দেরি কেন? মজা নিন ।
BUY THIS ELECTRONIC PRODUCT FROM AMAZON WITH THIS LINK AND GET A GREAT DISCOUNT ! J
CANNON DSLR CAMERA (CHEAP PRICE) http://amzn.to/2lgAjPx
SAMSUNG J3 http://amzn.to/2z6oSjR
SAMSUNG J7 http://amzn.to/2yODyDa
SENNHEISER HEADPHON (BEST HEADPHONE) http://amzn.to/2ld0Vku
SAMSUNG EVO 32GB MEMORY CARD http://amzn.to/2z5HeS1
APPLE IPHONE 8 (GREAT DISCOUNT!) http://amzn.to/2leBuiz
HYBRID SIM ADOPTER (NEED FOR EVERYONE !) http://amzn.to/2gI3kT0
Friday, 3 November 2017
ভেরি ভেরি স্পেশাল -সৌভিক ঘোষ
" গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না
বলবে সবাই ঐ যে পথিক তাঁর শেখানো গান না.."
বলবে সবাই ঐ যে পথিক তাঁর শেখানো গান না.."
সাল ২০১৮। ফ্যান্টাসি হয়তো তবু ভাবা যাক। পার্থের আগুন ঝরা পিচ। ভারত ২১- ৪। একদিক থেকে আগুন ঝরাচ্ছে স্টার্ক তো অন্যদিকে টাট্টু ঘোড়ার মতো লাফাতে লাফাতে বোলিং মার্কে যাচ্ছে হ্যাজলউড। ২০০৩ এর সেঞ্চুরিয়ানের দ্রাবিড়ের মতো লাফিয়ে টাফিয়েও পেস ম্যানেজ করতে পারছেন না রাহানে। ক্রমশঃ জেগে উঠছে পরিচিত অসি আগ্রাসন আর তা থেকেই আরো আগুনে হয়ে পড়ছেন স্টার্করা। ঠিক এখানেই নিহিত এই লেখার নির্যাস আর প্রথম দু লাইনের যথার্থতা। যিনি ফিরিয়ে দিতে পারতেন এই আগ্রাসন , কব্জির প্রতিটা মোচড়ে ছুড়ে ফেলতে পারতেন বেয়াদব অজিদের সীমানার বাইরে , আমরা নিশ্চিতভাবে মিস করতে শুরু করবো তাকে।রেকর্ড ,সেন্চুরী কণ্টকিত পরিসংখ্যান আজ থাক। ওসবের জন্য ইন্টারনেট আর মোহনদাস মেনন তো আছেই। বরং প্রাধান্য পাক শিল্প। প্রেমের মতোই। প্লেটোনিক হোক , শরীরী নয়। মুহূর্তের কোলাজ খুঁজে নিক চিনে নিক উল্টোদিকে থাকা মানুষটার সত্ত্বাটাকে।
ভিভিএস লক্ষ্মণও তো খানিকটা তাই। রোমান্স মানে চিরকালই একটা কুয়াশা , কিছুটা দেখা আর অনেকখানিই না দেখা। হায়দ্রাবাদির উত্থান এমন সময়ে যখন মধ্যগগনে সচিন-দ্রাবিড়-সৌরভ। একটু পরে বীরু। কি সব দিন কি সব ক্যানভাস। সচিনকে নিয়ে দুঃস্বপ্ন দেখছেন ওয়ার্ন তো সৌরভ বল ফেলছেন টনটনের নদীতে, বীরু তোয়াক্কা করছেন না পৃথিবীর কোনো বোলারকে। ঠিক এই সময়েই আসলেন তিনি। চিরকালই সাব প্লট গোছের হয়েও গুরুত্বে সর্বোত্তম। কাব্যে উপেক্ষিত এক মহানায়ক যার সব আছে নেই শুধু লাইমলাইট। ইডেনের ঐতিহাসিক টেস্ট থেকে টেল এন্ডার নিয়ে টেস্ট জেতানো ভিভিএস মানেই উত্তুঙ্গ সাফল্য আর কঠিনতর শিখর জয়ের বিশ্বস্ত সেনা। চমকে দেওয়া ২০০৩ বিশ্বকাপের সেনানী সৌরভ এখনও মনে করেন তাঁর সবচেয়ে বড় ভুল ছিল দীনেশ মোঙ্গীয়ার পরিবর্তে ভিভিএসকে না নেওয়া।
ভিভিএস লক্ষ্মণও তো খানিকটা তাই। রোমান্স মানে চিরকালই একটা কুয়াশা , কিছুটা দেখা আর অনেকখানিই না দেখা। হায়দ্রাবাদির উত্থান এমন সময়ে যখন মধ্যগগনে সচিন-দ্রাবিড়-সৌরভ। একটু পরে বীরু। কি সব দিন কি সব ক্যানভাস। সচিনকে নিয়ে দুঃস্বপ্ন দেখছেন ওয়ার্ন তো সৌরভ বল ফেলছেন টনটনের নদীতে, বীরু তোয়াক্কা করছেন না পৃথিবীর কোনো বোলারকে। ঠিক এই সময়েই আসলেন তিনি। চিরকালই সাব প্লট গোছের হয়েও গুরুত্বে সর্বোত্তম। কাব্যে উপেক্ষিত এক মহানায়ক যার সব আছে নেই শুধু লাইমলাইট। ইডেনের ঐতিহাসিক টেস্ট থেকে টেল এন্ডার নিয়ে টেস্ট জেতানো ভিভিএস মানেই উত্তুঙ্গ সাফল্য আর কঠিনতর শিখর জয়ের বিশ্বস্ত সেনা। চমকে দেওয়া ২০০৩ বিশ্বকাপের সেনানী সৌরভ এখনও মনে করেন তাঁর সবচেয়ে বড় ভুল ছিল দীনেশ মোঙ্গীয়ার পরিবর্তে ভিভিএসকে না নেওয়া।
হায়দ্রাবাদির সাফল্যের নির্যাস বা রূপ-গন্ধ-বর্ণ লুকোনো এখানেই। তিনি 'মিসড' হবেন যতটা তিনি পূজিত হয়েছেন তার চেয়ে বেশিমাত্রাতেই। সম্ভবতঃ ক্রিকেট অধ্যুষিত দেশের বীরপুজোয় আচ্ছন্ন লক্ষ মনে তাঁর মূল্যায়ন এটাই। তুলনাগত দিক থেকে তুচ্ছ কিন্তু প্রয়োজনীয়তায় সর্বোচ্চ। কিছু রোম্যান্সের ডি-কনস্ট্রাকশন হয়না ,নয় তার টাও নাই বা হলো তবুও তিনি কবিতা ঠাসা খাতা বিপদের চোরাবালির মাঝে। লক্ষ্মণ হয়েও রামের সমধিক গুরুত্ববাহী, অন্ধকারে আলোর স্বতন্ত্র উৎসও।
শুভ জন্মদিন ভিভিএস।
Tuesday, 31 October 2017
pixel 2 review
নেক্সাস স্মার্টফোনগুলির দিনগুলি থেকে সেরা Google গুগলের আবির্ভাব একটি দীর্ঘ পথ হয়ে উঠেছে। এটি শুধুমাত্র Google পিক্সেলের দ্বিতীয় পুনরাবৃত্তির এবং এটি দেখায় যে গত বছরের মধ্যে Google এর সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার কতটুকু বিকশিত হয়েছে। উভয় পিক্সেল স্মার্টফোন একটি সুপ্ত কিন্তু সহজ চেহারা প্রাপ্ত। এই পর্যালোচনা বড় পিক্সেল 2 এক্সএল জন্য বিশেষভাবে। আমরা পৃথকভাবে ছোট পিক্সেল 2 পর্যালোচনা করব। এই মডেল ছোট পিক্সেল 2 সম্মান সঙ্গে একটি দ্বৈত পার্থক্য আছে 9 যা বিস্ময় 2017 দ্বারা গৃহীত হয়েছে: আরম্ভ করার জন্য, পিক্সেল 2 18 একজন অনুপাত সঙ্গে একটি বৃহত্তর এক্সট্রা লার্জ 6 ইঞ্চি পর্দা আছে। এই, এবং পিক্সেল 2 এক্সএল একটি ব্যাটারি পায় 21% 5 ইঞ্চি পিক্সেল 2 চেয়ে বড়। গুগল উভয় পিক্সেল মধ্যে সর্বশেষ Qualcomm প্রসেসর প্রস্তাব, ছবির জন্য তার শক্তিশালী HDR + অ্যালগরিদম বরাবর। Google থেকে সরাসরি গুগল Android এর অনুপম অভিজ্ঞতার সঙ্গে এই একত্রিত করুন, না তার অফিসিয়াল ছবির প্রয়োগের সাথে সীমাহীন ফটো রাখার জায়গা গুগল উল্লেখ করতে, এবং সফটওয়্যার আপডেট। তবে, কি গুগল এর সেরা ভ্যানিলা অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা সঙ্গে বোর্ডে অ্যানড্রইড purists আকৃষ্ট যথেষ্ট? সবকিছুই বিশুদ্ধতাত্ত্বিকদের যে অভিজ্ঞতা জন্য অর্থ প্রদান করতে ইচ্ছুক উপর নির্ভর করবে, মার্কিন $ 850 এ শুরু হয় যা। UU।, এবং এটি অন্যান্য বাজারে আরও বৃদ্ধি হতে পারে। প্রধান বৈশিষ্ট্য শারীরিক: ম্যাট প্রিমিয়াম হাইব্রিড আবরণ সঙ্গে মেটাল শরীর; সামনে "3D" গরিলা গ্লাস 5; IP67 জল প্রতিরোধের প্রদর্শন: 6.0 "poled, 1,440 এক্স 2880px রেজল্যুশন, 538ppi পিছনের ক্যামেরার: 12.2MP, 1 / 2.6 সেন্সর" 1.4μm পিক্সেল আকার সঙ্গে আকার, চ / 1.8, তেল, ডুয়াল লেড ফ্ল্যাশসহ এবং এই HDR অ্যালগরিদম + এ সামনের ক্যামেরা: 8MP সেন্সর আকার 1 / 3.2 ", চ / 2.4, 1.4μm পিক্সেল আকার ভিডিও: 2160p @ 30fps, 1080p @ 30/60 / 120fps, 240fps @ 720; সামনের ক্যামেরা: 1080p @ 30fps ওএস / সফ্টওয়্যার: গুগল চিপসেট থেকে আপডেট সরাসরি সঙ্গে Android 8.0 Oreo: কোয়ালকম 10nm স্ন্যাপড্রাগন 835 সিপিইউ - আট-কোর (4x2.35 গিগাহার্জ Kryo Kryo এবং 4x1.9 গিগাহার্জ), অ্যাড্রিনো 540 জিপিইউ, ইমেজ প্রসেসিং চিপ নিবেদিত সক্রিয় করা মাধ্যমে ওটিএ অ্যান্ড্রয়েড 8.1 স্মৃতি: 4 গিগাবাইট র্যাম; 64/128 জিবি ইন্টারনাল স্টোরেজ (বিস্তারযোগ্য নয়) ব্যাটারি: 3520 এমএএইচ লি-আয়ন (সিল); ইউএসবি-সি পাওয়ার ডেলিভারি 2.0 (5V @ 3A বা 9V @ 2A 18 ওয়াট অ্যাডাপ্টারের অন্তর্ভুক্ত) কানেক্টিভিটি: nanosim; Project Fi এর জন্য eSIM (মার্কিন), বিড়াল 15 এলটিই 800/75 এম বি পি এস, ব্লুটুথ 5.0 le, A2DP, APTX এইচডি, ওয়াই-ফাই 802.11 একটি .. / b / g / n / ac, ডুয়াল-ব্যান্ড, Wi-Fi- ডাইরেক্ট, DLNA; NFC এর; বেশ কিছু ইউএসবি-সি 3.1: ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্টেরিও স্পিকার ও সর্বদা চলমান disp / রুম Lay, সক্রিয় প্রান্ত সনাক্তকরণ লুৎফর। কোন প্রধান অপূর্ণতা হেডফোন জ্যাক 3.5 মিমি (একটি অ্যাডাপ্টারের সাথে জাহাজে) কোন মাইক্রোএসডি কার্ড স্লট ভিডিও ক্যামেরা রেকর্ড শুধুমাত্র মনো অডিও অন্য কোন বৈশিষ্ট্য সনাক্তকরণ সক্রিয় এজ কম্প্রেশন নির্ধারিত করা যাবে না, কিন্তু উইজার্ড গুগল এর পিক্সেল 2 এক্সেলের ক্যামেরাটি স্পেসিফিকেশনের একটি কম্পন ছিল। ক্যামেরা এখন ওআইস আছে এবং গত বছর এর f / 2.0 থেকে এপারচারটি f / 1.8 এ সরানো হয়েছে। যাইহোক, প্রকৃত জাদু Google HDR + অ্যালগরিদমকে ধন্যবাদ দেয়, যা প্রথম প্রজন্মের পিক্সেলের সাথে উচ্চ প্রশংসা অর্জন করে। আমরা নতুন পিক্সেল ক্যাপচার করতে পারেন ইমেজ কি ধরনের দেখতে স্পষ্টভাবে উত্তেজিত হয়। লঞ্চ ইভেন্টের সময় গুগল অ্যাপেলের মজা করে বলেছিল যে এটি সবচেয়ে ব্যয়বহুল মডেলের জন্য সেরা ক্যামেরা সংরক্ষণ করেনি। উভয় পিক্সেল একক ক্যামেরা পেয়েছে। এবং হয়তো এটি সহজ না হওয়া উচিত কারণ দুটি ফোন বিভিন্ন কোম্পানি দ্বারা উত্পাদিত হয়। পিক্সেল 2 এক্সেল: ফ্রন্ট • ব্ল্যাক এবং হোয়াইট ব্যাক • ব্ল্যাক ব্যাক এলজি পিক্সেল ২ এক্সএল আসলে এলজি দ্বারা নির্মিত। শেষবারের মত গুগল এমন একটি প্রতিষ্ঠান ছিল যার সাথে এলজি নেক্সাস 5X ছিল। এর আগে তিনি এলজি নেক্সাস 5. ভাষী যা, ক্যামেরা রিং পিক্সেল 2 থেকে protruding এক্সট্রা লার্জ এলজি নেক্সাস 5. আমাদের মনে করিয়ে দেয় আমাদের দেখতে কিভাবে এলজি এবং গুগল কোম্পানী এই সময় অর্থ প্রদান করা যাক ছিল। একটি সম্পাদনা সুপারিশ করুন
CANNON DSLR CAMERA (CHEAP PRICE) http://amzn.to/2lgAjPx
REDMI 4 http://amzn.to/2yIY9sZ (32gb) , http://amzn.to/2i2oRlG (64gb)
SAMSUNG J3 http://amzn.to/2z6oSjR
SAMSUNG J7 http://amzn.to/2yODyDa
SENNHEISER HEADPHON (BEST HEADPHONE) http://amzn.to/2ld0Vku
SAMSUNG EVO 32GB MEMORY CARD http://amzn.to/2z5HeS1
APPLE IPHONE 8 (GREAT DISCOUNT!) http://amzn.to/2leBuiz
HYBRID SIM ADOPTER (NEED FOR EVERYONE !) http://amzn.to/2gI3kT0
Monday, 30 October 2017
রোদের গন্ধ -সৌভিক ঘোষ
১৯৯৬-এর ব্যাঙ্গালোর। বিশ্বকাপের জন্য ভারতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প চলছে চিন্নস্বামীতে। ক্যাপ্টেন আজহার , ম্যানেজার ওয়াদেকর । দুর্দান্ত প্রতিশ্রুতিমান বিক্রম রাঠোরের রুমমেট ব্যাঙ্গালোরেরই স্থানীয় একটি মুখচোরা ছেলে। ঘরোয়া ক্রিকেটে বিস্তর রান-টান করেছে কিন্তু কেন জানিনা প্রচারের আলোর বাইরে।
কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিন। দল ঘোষণা হয়ে গিয়েছে। সবাইকে অবাক করে বিক্রম রাঠোর বাদ। ইন্ডিয়া মিডিয়াও বিমূঢ়। রাঠোর তখন পিন আপ হিরো। এক প্রখ্যাত ইংরেজি দৈনিকের সাংবাদিক রাঠোরের ঘরে গিয়ে দেখলেন ঘর কার্যত শ্মশান। ছলছলে চোখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন দেওয়ালের দিকে। আর তাঁর স্বল্পভাষী রুম মেট নির্লিপ্ত মুখ করে ব্যাগ গোছাচ্ছেন , স্থানীয় ছেলে আজই ফিরে যাবেন বাড়ি। এই প্রথম ফিল্ডিংয়ে গ্যাপ পেলেন সাংবাদিক। ছেলেটিকে জিজ্ঞেস করলেন , " তোমার প্রতিক্রিয়া কি?"
অদ্ভুত উত্তর দিল ছেলেটি , "হিসেব করে দেখলাম ইংল্যান্ড ট্যুরের আগে চারটি রঞ্জি ম্যাচ আছে। চারটি সেঞ্চুরি করতে হবে আমায়।" বলেই ব্যাগ নিয়ে হনহন করে বেরিয়ে গেল ছেলেটি।
ওয়াদেকর-আজহারের কাজিয়ায় প্রত্যাশার বেলুন চুপসে গিয়ে সেবার বিশ্বকাপের সেমিতেই বিদায় নিয়েছিল ভারত কিন্তু কথা রেখেছিল ছেলেটি। চারটে রঞ্জি সেন্চুরীতে ভর করে ইংল্যান্ড সফর। ওভারকাস্ট সিচুয়েশন ও দুর্দান্ত ইংল্যান্ড বোলিংয়ের বিরুদ্ধে প্রথম টেস্টেই ৯৬ জানান দিয়েছিল এক মহাতারকার আগমনী গানের। আর ফিরে তাকাতে হয়নি। ব্যাঙ্গালোরের মুখচোরা ছেলেটিই ১৭ বছর বুক দিয়ে আগলেছিল ভারতীয় ব্যাটিং স্তম্ভ , হয়ে উঠেছিল মানুষ থেকে আস্থার দেওয়াল।
২০১১- এর ২ রা এপ্রিল , আতশবাজির ওয়ানখেড়েতে ধোনি যখন বিশ্বকাপ নিচ্ছেন শারদ পাওয়ারের কাছ থেকে তখন কয়েক শত মাইল দূরে রাহুল শারদ দ্রাবিড় ব্যস্ত রাজস্থান রয়ালের প্রস্তুতিতে। নীরবে।অথচ সাফল্যের হাইওয়ে তৈরিতে ভূমিকা তো তারও কম ছিল না। পরিসংখ্যান দেখলে দ্রাবিড়ও তো খারাপ ক্যাপ্টেন নন । ওয়েস্ট ইন্ডিসে জিতেছেন , পাকিস্তানে জিতেছেন , ওয়ান ডে তে যথেষ্ট ভালো পরিসংখ্যান ক্যাপ্টেন হিসেবে। নেহাত চ্যাপেল রাজের কানাগলিতে না হারিয়ে গেলে কে বলতে পারতো তাঁর নামেই এই গৌরবগাঁথা লেখা হতো না !
সম্ভবত টাইমস নাউ থেকে স্টুডিও লাইভে দ্রাবিড়কে ধরা হয় ২ রা এপ্রিলের রাতে , প্রশ্ন করা হয় তাঁর আফসোস আছে কিনা মাত্র চার বছর আগের অধিনায়ক হিসেবে । উত্তরও আসে দ্রাবিড়চিত পুলে - "অন্যের সাফল্যে চোখ টাটিয়ে কি লাভ ? যেটা আমি করতে পারি সেটা আগামীকাল সকালে ঠিক নটায় প্র্যাকটিসে হাজির হতে ।"
বাকিটা ইতিহাস। বিশ্বকাপ জয়ের ঠিক পরেই ইংল্যান্ড সফরে ৪-০ টেস্ট সিরিজ হারে ধোনির ভারত। সিরিজে তিনটে সেঞ্চুরি করেন রাহুল শারদ দ্রাবিড়।
স্বল্পবাক , মিতভাষী লোকটা যদি কোনো দিন মোটিভেশনাল বই লেখেন তাহলেই নিশ্চিতভাবে কৌলিন্য হারাবে 'You Can Win' বা 'What They Didn't Teach You at Harvard' এর মতো বইগুলোও।
১৯৯৬ -এর ২২ শে জুন ক্রিকেটের মক্কা সাক্ষী ছিল এক অন্য মহাতারকার পুনর্জন্মে। যতবার তাঁকে মূল্যায়ন করেছে বিশ্ব ততবার মনে পড়ছে ঋত্বিক ঘটকের অমর সৃষ্টি ' মেঘে ঢাকা তারা' -এর নাম। সচিন , সৌরভ বা সেওয়াগের প্রতিভার ছটায় তাঁরও সমান্তরাল সাফল্য ঢেকেছে বারবার কিন্তু তিনি ঋদ্ধ হয়েছেন চোয়াল চাপা লড়াই , সাফল্যে আর ভরসার আকাশে।
Saturday, 28 October 2017
oppo f5 review
OPPO has confirmed the launch markets for its first full-screen smartphone, the OPPO F5, coming October 26. The latest device in OPPO’s “selfie expert” series will be made available in India, Indonesia, Malaysia, Myanmar, the Philippines, Thailand and Vietnam, though details of what the handset will offer are currently scarce.
OPPO has revealed only a few bits of information about that the F5 (which we received via email), most notably that it will feature a FHD+ display with 2160 x 1080 resolution and “AI beauty recognition technology.”
OPPO says the F5 will use the AI to “beautify” selfie shots, learning the “the unique facial features of a subject (for example: the nose, cheek, lower jaw etc.), to make the best enhancements for each image, regardless of the facial expressions or shooting angle.”
The AI component is also said to understand the differences between age and gender, to make the most appropriate tweaks for each subject, and will self-learn to improve future pictures. For those wishing to take high quality selfies with minimal effort, this sounds like it could be the device for you.
We’ll have more on the F5’s price, specs and release date details coming your way in a couple of weeks. For now, what’s your thoughts on the Oppo F5? Let us know in the comments. BUY THIS ELECTRONIC PRODUCT FROM AMAZON WITH THIS LINK AND GET A GREAT DISCOUNT ! J
CANNON DSLR CAMERA (CHEAP PRICE) http://amzn.to/2lgAjPx
SAMSUNG J3 http://amzn.to/2z6oSjR
SAMSUNG J7 http://amzn.to/2yODyDa
SENNHEISER HEADPHON (BEST HEADPHONE) http://amzn.to/2ld0Vku
SAMSUNG EVO 32GB MEMORY CARD http://amzn.to/2z5HeS1
APPLE IPHONE 8 (GREAT DISCOUNT!) http://amzn.to/2leBuiz
HYBRID SIM ADOPTER (NEED FOR EVERYONE !) http://amzn.to/2gI3kT0
secret superstar review
Story & script are the most important part of any movie, so let’s talk about it first :
Secret Superstar is a movie about a girl Insiya, who is a fabulous singer but fails to put out her talent in front of the world because her father is a narrow minded, child beating douche. Hence she puts on a Burqa with naqab and starts making YouTube videos of her singing. As one would expect the video goes viral. Shakti Kumar a failing director and a really cheap guy see’s her video and the story takes on. Being with Insiya makes Shakti the man he is deep inside.

Zaira Wasim has done a remarkable work with her acting skills. She did bring back some of my childhood memories as well. Aamir Khan who is playing Shakti Kumar is one of my favorite characters in the movie.
The character of Shakti Kumar has been written and portrayed very well and seldom the characters like these are written, especially for superstar’s. This is the funniest character Aamir Khan has played ever after of course Anadaz Apna Apna.

Maher Vij who is playing the character of Insiya’s mother is completely believable as a middle class mother who is stuck between her daughter and husband.
Advaith, the debutant director has done an exceptional job. From building the character’s from scratch to molding them and then concluding. I just loved how packed and tight the script has been made and Advaith’s vision on the Big Screen. Way To Go Mr. Advaith. As I told screen play was perfect with its pace.
Songs are my another favorite part of Secret Superstar. The music is soulful and the lyrics are amazing.
Overall Secret Superstar is about a girl’s dream and how she manages to overcome the difficulties in the way of her dream. The Dialogue said by Insiya “Sapne Dekhna Toh Basic Hai” did impact me and I was taken aback for a second.
Secret Superstar is definitely a roller coaster ride of emotions and will surely make you think of pursuing your dreams.
Overall this movie is a must watch and my personal suggestion would be to go watch Secret Superstar with your family
CANNON DSLR CAMERA (CHEAP PRICE) http://amzn.to/2lgAjPx
REDMI 4 http://amzn.to/2yIY9sZ (32gb) , http://amzn.to/2i2oRlG (64gb)
SAMSUNG J3 http://amzn.to/2z6oSjR
SAMSUNG J7 http://amzn.to/2yODyDa
SENNHEISER HEADPHON (BEST HEADPHONE) http://amzn.to/2ld0Vku
SAMSUNG EVO 32GB MEMORY CARD http://amzn.to/2z5HeS1
APPLE IPHONE 8 (GREAT DISCOUNT!) http://amzn.to/2leBuiz
HYBRID SIM ADOPTER (NEED FOR EVERYONE !) http://amzn.to/2gI3kT0
Friday, 27 October 2017
মেসিদের শহরে -সৌভিক ঘোষ
"আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল!"
অমলকান্তিরা হয়তো এমনই হয় - একটু অন্যরকম , একটু আনঅর্থোডক্স , স্বপ্নপূরণের অপ্রচলিত পথে নিরন্তর হেঁটে চলা ব্যতিক্রমী একঝাঁক মানুষ। তারা সর্বত্র থাকে , সবদেশেই, সবকালেই। একটু খুঁটিয়ে দেখলেই চিনতে পারবেন তাদের।
মুর্তজা আহমদিকে মনে আছে নিশ্চয় ? সেই আফগানী বাচ্চাটা যে নীল সাদা প্লাস্টিক কুড়িয়ে জার্সি বানিয়ে লিখে নিয়েছিল মেসি। তারপরই একদিন হঠাৎ সুযোগ পেয়ে গিয়েছিল স্বপ্নের নায়কের সাথে দেখা করার। জড়িয়ে ধরেছিল তার ভালোবাসাকে বাস্তবে , নিশ্চিন্তে। সে কি অমলকান্তি নয় ? সে কি রোদ্দুর হতে পারেনি ? হ্যাঁ , সেই অমলকান্তি সেই রোদ্দুর সেই বাস্তব তা সে কবির অমলকান্তি যতই রোদ্দুর না হতে পারুন না কেন।
যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের একফালি খালি জমি। একটা বাচ্চার এক পা নেই তবুও সে বন্ধুদের সাথে ফুটবল খেলছে ,গোলকিপিং করছে ,গায়ে চড়িয়ে নিয়েছে নীল সাদা দশ নম্বর। সে অমলকান্তি নয় ? সে রোদ্দুর নয় ? আরে মশাই , সে যদি অমলকান্তি না হয় , সে যদি রোদ্দুর না হয় তাহলে ছুড়ে ফেলে দিন আপনার কবিতা ঠাসা খাতা। পড়ুন জীবনের কাব্য।
রোজারিওর ছেলেটাও তো একদিন স্পেনের জাতীয় দলের নিশ্চিন্ত অফার ছেড়ে পরে নিয়েছিল ফুটবল ঈশ্বরের ফেলে যাওয়া দশ নম্বর। দেশ আর দল যা সব নিরন্তর দাবী করেছে সময়ের সাথে তাতে অন্য কেউ হলে সেই চাপে গুঁড়িয়ে যেত। দেশ একটা মানুষের ঘাড়ে ভর করে পার হতে চেয়েছে প্রতিটা হার্ডল। ব্যর্থ হয়েছে তবুও ছেলেটা অমলকান্তি হয়ে স্বপ্ন ছুঁয়ে রোদ্দুর হতেই চেয়েছে। দেশ আর কাল কোথায় যেন মিলিয়ে দিয়েছে মুর্তজা , নাম না জানা এক পা ওয়ালা বাচ্চা ছেলেটা আর কোনো এক লিওনেল মেসিকে।
হ্যাঁ, ওরা সবাই অমলকান্তি।
হ্যাঁ, ওরা সবাই হতে পারা রোদ্দুরও
তা সে বাকি বিশ্ব যাই বলুক না কেন।
অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল!"
অমলকান্তিরা হয়তো এমনই হয় - একটু অন্যরকম , একটু আনঅর্থোডক্স , স্বপ্নপূরণের অপ্রচলিত পথে নিরন্তর হেঁটে চলা ব্যতিক্রমী একঝাঁক মানুষ। তারা সর্বত্র থাকে , সবদেশেই, সবকালেই। একটু খুঁটিয়ে দেখলেই চিনতে পারবেন তাদের।
মুর্তজা আহমদিকে মনে আছে নিশ্চয় ? সেই আফগানী বাচ্চাটা যে নীল সাদা প্লাস্টিক কুড়িয়ে জার্সি বানিয়ে লিখে নিয়েছিল মেসি। তারপরই একদিন হঠাৎ সুযোগ পেয়ে গিয়েছিল স্বপ্নের নায়কের সাথে দেখা করার। জড়িয়ে ধরেছিল তার ভালোবাসাকে বাস্তবে , নিশ্চিন্তে। সে কি অমলকান্তি নয় ? সে কি রোদ্দুর হতে পারেনি ? হ্যাঁ , সেই অমলকান্তি সেই রোদ্দুর সেই বাস্তব তা সে কবির অমলকান্তি যতই রোদ্দুর না হতে পারুন না কেন।
যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের একফালি খালি জমি। একটা বাচ্চার এক পা নেই তবুও সে বন্ধুদের সাথে ফুটবল খেলছে ,গোলকিপিং করছে ,গায়ে চড়িয়ে নিয়েছে নীল সাদা দশ নম্বর। সে অমলকান্তি নয় ? সে রোদ্দুর নয় ? আরে মশাই , সে যদি অমলকান্তি না হয় , সে যদি রোদ্দুর না হয় তাহলে ছুড়ে ফেলে দিন আপনার কবিতা ঠাসা খাতা। পড়ুন জীবনের কাব্য।
রোজারিওর ছেলেটাও তো একদিন স্পেনের জাতীয় দলের নিশ্চিন্ত অফার ছেড়ে পরে নিয়েছিল ফুটবল ঈশ্বরের ফেলে যাওয়া দশ নম্বর। দেশ আর দল যা সব নিরন্তর দাবী করেছে সময়ের সাথে তাতে অন্য কেউ হলে সেই চাপে গুঁড়িয়ে যেত। দেশ একটা মানুষের ঘাড়ে ভর করে পার হতে চেয়েছে প্রতিটা হার্ডল। ব্যর্থ হয়েছে তবুও ছেলেটা অমলকান্তি হয়ে স্বপ্ন ছুঁয়ে রোদ্দুর হতেই চেয়েছে। দেশ আর কাল কোথায় যেন মিলিয়ে দিয়েছে মুর্তজা , নাম না জানা এক পা ওয়ালা বাচ্চা ছেলেটা আর কোনো এক লিওনেল মেসিকে।
হ্যাঁ, ওরা সবাই অমলকান্তি।
হ্যাঁ, ওরা সবাই হতে পারা রোদ্দুরও
তা সে বাকি বিশ্ব যাই বলুক না কেন।
BUY THIS ELECTRONIC PRODUCT FROM AMAZON WITH THIS LINK AND GET A GREAT DISCOUNT ! J
CANNON DSLR CAMERA (CHEAP PRICE) http://amzn.to/2lgAjPx
SAMSUNG J3 http://amzn.to/2z6oSjR
SAMSUNG J7 http://amzn.to/2yODyDa
SENNHEISER HEADPHON (BEST HEADPHONE) http://amzn.to/2ld0Vku
SAMSUNG EVO 32GB MEMORY CARD http://amzn.to/2z5HeS1
APPLE IPHONE 8 (GREAT DISCOUNT!) http://amzn.to/2leBuiz
HYBRID SIM ADOPTER (NEED FOR EVERYONE !) http://amzn.to/2gI3kT0
Thursday, 26 October 2017
FIFA U 17 NEWS
England booked their place in the final of the FIFA U17 World Cup 2017 after beating Brazil 3-1 at the Salt Lake Stadium in Kolkata. The partisan Kolkata crowd had hoped for a Brazilian party but Liverpool's young striker Rhian Brewster stole the show with his second hat-trick in as many games.
Having opened the scoring as early as the 10th minute, Brewster added to his tally in the 39th and 77th minutes to now lead the scoring charts at India 2017 with seven goals so far. In the process, he became the first England player to net two successive hat-tricks at a U17 World Cup.
Here is how Twitter reacted as England sealed the progression into the title clash on Saturday in Kolkata. SOURCE sportskeeda
BUY THIS ELECTRONIC PRODUCT FROM AMAZON WITH THIS LINK AND GET A GREAT DISCOUNT ! J
CANNON DSLR CAMERA (CHEAP PRICE) http://amzn.to/2lgAjPx
SAMSUNG J3 http://amzn.to/2z6oSjR
SAMSUNG J7 http://amzn.to/2yODyDa
SENNHEISER HEADPHON (BEST HEADPHONE) http://amzn.to/2ld0Vku
SAMSUNG EVO 32GB MEMORY CARD http://amzn.to/2z5HeS1
APPLE IPHONE 8 (GREAT DISCOUNT!) http://amzn.to/2leBuiz
HYBRID SIM ADOPTER (NEED FOR EVERYONE !) http://amzn.to/2gI3kT0
golmal again review
After a run time of around two and a half hours, the end credits roll out proudly proclaiming “A Film by Rohit Shetty and Team”. I am sure, Rohit Shetty includes the word “Team” only to share the blame for making an unapologetically vacuous and pea-headed series of sequences characterized by over-acting, blaring noises and shamelessly intrepid use of colors which is glorified as a mass entertainer. If Golmaal Again is a mass entertainer, then a funeral is New Year’s Eve. Rohit Shetty is an audacious director and I respect him for that. It takes sheer steadfastness to keep cooking the same meal and serving the audience every few years.

This has been the fourth Golmaal movie in the last 11 years. When the first Golmaal came out, the world had not even heard of The Great Recession, George W. Bush was the US president, and Yahoo! was planning to acquire a small start-up called Facebook. Since then, the taste, content, exposure to western movies has all come a long way in India. We are binge watching content from a variety of producers and are open to newer ideas. Alas, the obdurate Rohit Shetty has stayed the same and his movies have become a torture fest of loud dialogues and grown men behaving like imbeciles. It pains me to see talented actors like Ajay Devgn, Tabu and Arshad Warsi spew insipid one liners like “ itna dark ke daakiya bhi daak nahi layega” (so dark that a postman cannot carry posts), “flat dekh ke tum flat ho jaoge” (you will go flat looking at the Flat). They deserve much more than this. If Ajay Devgn can balance on two cars and do stunts, I am sure with better dialogues he can make the funny bones tickle. Infact Ajay is one of the reason the movie is bearable to some extent. To watch an industry veteran honestly follow instructions to appear a caricature and make weird faces which are supposed to evoke laughter is commendable at the very least. Same is the case with Johnny Lever who gets slapped around as he has a habit of forgetting things. This is Bollywood’s greatest medical trick, used since decades to make somebody recover his memory, you just need to slap the lights out of the person and lo behold!
There is one sentence used throughout the movie which feels like a tagline for every Rohit Shetty movie over the years. “Jab God ki marzi hoti hain, tab logic nahi sirf magic hota hai “ (when God wishes, there isn’t any logic but only magic). No Mr Shetty, you are not getting away with requesting us to sit through something which defies even the slightest logic and is also regressive. Most of the jokes come from weird facial expressions, innuendos, utter chaos out of nowhere and of course making fun of the physically challenged, because, why not.

Great actors like Tabu and Nana Patekar sleepwalk through the movie, yet perform better than Shreyas Talpade and Tusshar Kapoor combined. One thing that stands out positively in any Rohit Shetty movie is the comfort with which he directs multiple people in the same frame. The ensemble cast does not get a character arc, yet they get almost equal presence in the story and seem to be there with a purpose. In fact the cast seems to be increasing with every part of the franchise, yet Rohit Shetty includes them seamlessly in the story.
Golmaal Again tries to somewhat venture out of the ‘rivalry between characters’ plot line to include horror along with vengeful spirits into it as a diversion, yet it fails to make us care for anything going on. It could still have been funny if the gags had laugh out loud stuff, but sadly the over indulgence takes front seat and writing is almost non existent. Some of the jokes are so mediocre that we will rebuke anybody who dare crack them in front of us. And here we are spending almost 300 bucks and buying popcorn for 300 more to watch this slogfest on the big screen.
Rohit Shetty should try something new, or go back to hosting adventure shows on TV. But who am I to opine, the movie is still minting money, so obviously there is an audience for such movies. Which is as sad as watching Prakash Raj dancing like a man on drugs.
gobblscore—5.5/10
BUY THIS ELECTRONIC PRODUCT FROM AMAZON WITH THIS LINK AND GET A GREAT DISCOUNT ! J
CANNON DSLR CAMERA (CHEAP PRICE) http://amzn.to/2lgAjPx
SAMSUNG J3 http://amzn.to/2z6oSjR
SAMSUNG J7 http://amzn.to/2yODyDa
SENNHEISER HEADPHON (BEST HEADPHONE) http://amzn.to/2ld0Vku
SAMSUNG EVO 32GB MEMORY CARD http://amzn.to/2z5HeS1
APPLE IPHONE 8 (GREAT DISCOUNT!) http://amzn.to/2leBuiz
HYBRID SIM ADOPTER (NEED FOR EVERYONE !) http://amzn.to/2gI3kT0
Subscribe to:
Comments (Atom)
সেরা পোস্ট
সেই রাতটা! (পুরো গল্প) শোভন নস্কর
- হ্যালো? সমীর ? বল ভাই কেমন আছিস? ফোনেই পাওয়া যায় না তোকে ! - হ্যাঁ এখন একটু ব্যস্ত থাকি আজকাল । বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে । - ভালো ...
-
আমরা অনেকেই সিনেমা ভালবাসি । বহু ধরনের সিনেমার কথাও জানি । কিন্তু সব সিনেমা সবার জন্য নয় । এজন্য ব্যান হয়েছে ...
-
আজ আনন্দবাজারে মছলন্দপুরের একটা ফুটবল টুর্নামেন্ট লেখা হয়েছে যেটা দেখতে নাকি প্রচুর লোক এসেছিল। মফস্বল বা গ্রাম গুলিতে এখনো এই টুর্নাম...
















