"আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল!"
অমলকান্তিরা হয়তো এমনই হয় - একটু অন্যরকম , একটু আনঅর্থোডক্স , স্বপ্নপূরণের অপ্রচলিত পথে নিরন্তর হেঁটে চলা ব্যতিক্রমী একঝাঁক মানুষ। তারা সর্বত্র থাকে , সবদেশেই, সবকালেই। একটু খুঁটিয়ে দেখলেই চিনতে পারবেন তাদের।
মুর্তজা আহমদিকে মনে আছে নিশ্চয় ? সেই আফগানী বাচ্চাটা যে নীল সাদা প্লাস্টিক কুড়িয়ে জার্সি বানিয়ে লিখে নিয়েছিল মেসি। তারপরই একদিন হঠাৎ সুযোগ পেয়ে গিয়েছিল স্বপ্নের নায়কের সাথে দেখা করার। জড়িয়ে ধরেছিল তার ভালোবাসাকে বাস্তবে , নিশ্চিন্তে। সে কি অমলকান্তি নয় ? সে কি রোদ্দুর হতে পারেনি ? হ্যাঁ , সেই অমলকান্তি সেই রোদ্দুর সেই বাস্তব তা সে কবির অমলকান্তি যতই রোদ্দুর না হতে পারুন না কেন।
যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের একফালি খালি জমি। একটা বাচ্চার এক পা নেই তবুও সে বন্ধুদের সাথে ফুটবল খেলছে ,গোলকিপিং করছে ,গায়ে চড়িয়ে নিয়েছে নীল সাদা দশ নম্বর। সে অমলকান্তি নয় ? সে রোদ্দুর নয় ? আরে মশাই , সে যদি অমলকান্তি না হয় , সে যদি রোদ্দুর না হয় তাহলে ছুড়ে ফেলে দিন আপনার কবিতা ঠাসা খাতা। পড়ুন জীবনের কাব্য।
রোজারিওর ছেলেটাও তো একদিন স্পেনের জাতীয় দলের নিশ্চিন্ত অফার ছেড়ে পরে নিয়েছিল ফুটবল ঈশ্বরের ফেলে যাওয়া দশ নম্বর। দেশ আর দল যা সব নিরন্তর দাবী করেছে সময়ের সাথে তাতে অন্য কেউ হলে সেই চাপে গুঁড়িয়ে যেত। দেশ একটা মানুষের ঘাড়ে ভর করে পার হতে চেয়েছে প্রতিটা হার্ডল। ব্যর্থ হয়েছে তবুও ছেলেটা অমলকান্তি হয়ে স্বপ্ন ছুঁয়ে রোদ্দুর হতেই চেয়েছে। দেশ আর কাল কোথায় যেন মিলিয়ে দিয়েছে মুর্তজা , নাম না জানা এক পা ওয়ালা বাচ্চা ছেলেটা আর কোনো এক লিওনেল মেসিকে।
হ্যাঁ, ওরা সবাই অমলকান্তি।
হ্যাঁ, ওরা সবাই হতে পারা রোদ্দুরও
তা সে বাকি বিশ্ব যাই বলুক না কেন।

BUY THIS ELECTRONIC PRODUCT FROM AMAZON WITH THIS LINK AND GET A GREAT DISCOUNT ! J
CANNON DSLR CAMERA (CHEAP PRICE) http://amzn.to/2lgAjPx
SAMSUNG J3 http://amzn.to/2z6oSjR
SAMSUNG J7 http://amzn.to/2yODyDa
SENNHEISER HEADPHON (BEST HEADPHONE) http://amzn.to/2ld0Vku
SAMSUNG EVO 32GB MEMORY CARD http://amzn.to/2z5HeS1
APPLE IPHONE 8 (GREAT DISCOUNT!) http://amzn.to/2leBuiz
HYBRID SIM ADOPTER (NEED FOR EVERYONE !) http://amzn.to/2gI3kT0

No comments:
Post a Comment