প্রশ্ন থাকে পলে পলে প্রশ্ন থেকে যায়
ব্যথা ওড়ে তুলোর মতন করে সন্দিগ্ধ হাওয়ায়
ব্যথা ওড়ে তুলোর মতন করে সন্দিগ্ধ হাওয়ায়
চাকরি মানে অধীনতা প্রভু জানেন দাস
ইচ্ছে হলেই সাতাশি ইচ্ছেতে সাতাশ
ইচ্ছে হলেই সাতাশি ইচ্ছেতে সাতাশ
আয়ু সেতো ভাগ্যের ফের কে বলতে বা পারে
তুমি বুড়িগঙ্গা পার করবে কালকেও সাঁতারে !
তুমি বুড়িগঙ্গা পার করবে কালকেও সাঁতারে !
যুক্তি বড়ো চাতুর্যময় ঝেড়ে ফেলতে দায়
শোক প্রস্তাব দিকে দিকে করুণ বাঙ্ময়
শোক প্রস্তাব দিকে দিকে করুণ বাঙ্ময়
খেলা কিন্তু ভেতর ভেতর জমিন টানা ছেঁড়া
ব্যক্তি স্বপ্নে অন্ধ শক্তি মানুষকে ভাবছে না
ব্যক্তি স্বপ্নে অন্ধ শক্তি মানুষকে ভাবছে না
মন্ত্রী রাজা দূরে দূরে এগিয়ে দিচ্ছি বোড়ে
ওদের আবার জীবন যাপন হাতে হাতে ঘোরে!
ওদের আবার জীবন যাপন হাতে হাতে ঘোরে!
তুমি ঠিক ততটা সত্যি যতটা আমার পাশে
অন্যথা হয়েছো কি না রক্ত ছিটকে ঘাসে..
অন্যথা হয়েছো কি না রক্ত ছিটকে ঘাসে..
নয়তোবা লটকে দেবো কেউ কিচ্ছুটি বুঝবে না
শুধু ক্যামেরার ফ্ল্যাশ বলে দেবে বাজারে কত দেনা
শুধু ক্যামেরার ফ্ল্যাশ বলে দেবে বাজারে কত দেনা
প্রতিবন্ধক হয়েছো তো মীমাংসাটা দাঁও
চটি পোশাক পড়ে থাকবে, মানুষটি উধাও
চটি পোশাক পড়ে থাকবে, মানুষটি উধাও
রাজনীতি প্যাচপ্যাচে কাঁদা ভিখিরিরাও জানে
কীর্তিটি গ্রন্থেই থাকবে ঘটনা বাগানে...
কীর্তিটি গ্রন্থেই থাকবে ঘটনা বাগানে...
স্মৃতিরা দুর্বল হলে আমোদ দেবে আসমান তক পাড়ি
শুধু আদ্যোপান্ত কুয়াশা মেখে জেগে থাকবে মধ্যরাতেও শহীদের বাড়ি
শুধু আদ্যোপান্ত কুয়াশা মেখে জেগে থাকবে মধ্যরাতেও শহীদের বাড়ি

No comments:
Post a Comment