#
যত খানি বাধা আছে নিজের ভিতরে
ভেঙে দাও, কোরক ভরুক সহজাত আলো
পাথরে ঠোক্কর খেয়ে যেই নদী স্থির ছন্দহীন
তাকে দাও একবুক উচ্ছ্বাস বাতাস
চনমনে মন নিয়ে ঘুরে আসুক প্রেমিকার বাড়ি
ছাদে দুটো চেয়ার নিয়ে মুখোমুখি; মুছে যাক
কবেকার অরুনিমা সান্যালের স্মৃতি..
সেই শিরা ধমনীতে আবার ছড়াক
অরণ্যের সবুজাভ সতেজ বাতাস

ভেঙে দাও,পলিতে ভরাট হোক অনুর্বর জমি
শস্য বপনের মাস এসে ঘোষণা দিক
আমার কৃষক পরিচয় , মেঘেদের আনাগোনা শেষ হলে জানলায় দৃশ্যত হোক ঝকঝকে ফর্সা আকাশ
যে আঙ্গুল ডুবে আছে বহু দিন ছন্দহীনতার অসুখে
তার থেকে জন্ম নিক পাহাড়ী ঝর্নার মতো
উচ্ছল মুদ্রার
দুটো
তিনটে
চারটে
পাঁচটা

অন্তমিলের কবিতা ...
No comments:
Post a Comment