Wednesday, 25 October 2017

সুন্দরী

পোস্টঅফিস গিয়েছিলাম।  যে লাইনে প্রতিবার  দাঁড়াই সেটা দেখি বেশ বড়।  তারপর দেখি এগোচ্ছেই না।  হচ্ছে টা কি?!  সামনের একটা লোক ছিল কাউন্টার থেকে এসে বলল,  দাদা আর বলবেন না।  সেই ছেলেটা নেই,  একটা মেয়েকে বসিয়েছে!         কাউন্টারে মেয়েদের বসানো মানেই দেরি হওয়ার সম্ভবনাই বেশি।  কি আর করা যাবে অগত্যা। 
মিনিট কুড়ি পর নিজেই অধৈর্য হয়ে দেখতে গেলুম।  দেখি একটা মেয়ে।  বয়স ত্রিশ ট্রিশ হবে হয়ত।  চুলে পাক ধরেছে এখনই।  চোখে চশমা। ছেলেদের মত পান্ট শার্ট পরে কাউন্টারে রয়েছে। অবাক হলাম তার মুখে বিন্দুমাত্র মেকআপ বা সাজগোজ পর্যন্ত নেই। আমাদের মত ছেলেরা যেমন সারাদিন ধুলোবালি গুতিয়ে উস্কোখুস্কো চুল নিয়ে বাড়ি ফেরে ঠিক তেমন।  দেখে মনেই হয়না সে জীবনে কোনদিন মেকআপ করেছে।  হাসিমুখে সবার কথা শুনছে সলিউশন দিচ্ছে। সেইজন্য এত দেরি হচ্ছে।  ওখানে যে ছেলেটা থাকত সে দ্রুত কাজ মিটিয়ে দিত বেশি কথা না বলে। কিন্তু আমার কথাবলার স্টাইল চালচলন  হাবভাব গুলো বড়ই আকৃষ্ট করল।  পিছন দিয়ে তখন লাইনে দাঁড়ানো লোকগুলো বিরক্তি প্রকাশ করছে চেঁচিয়ে। তার কোন হেলদোল নেই।  আর আমি তখন মুচকি মুচকি হাসছি, দেখছি আর ভাবছি সত্যিই অনেকসময় সৌন্দর্য প্রকাশ করতে মেকআপ লাগে না শুধু বোঝার একটা  লোক থাকা চাই।   :)  Check out the others suparb phones. You would loved it.     https://tinyurl.com/yd7r3mx7  https://tinyurl.com/yafz7slc

No comments:

Post a Comment

সেরা পোস্ট

সেই রাতটা! (পুরো গল্প) শোভন নস্কর

- হ্যালো? সমীর ? বল ভাই কেমন আছিস? ফোনেই পাওয়া যায় না তোকে ! - হ্যাঁ এখন একটু ব্যস্ত থাকি আজকাল । বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে । - ভালো ...