চাইনিজ প্রোডাক্ট প্রত্যাহার করে দেশপ্রেম করছেন বা এমন পোস্ট শেয়ার করে চাড্ডিদের কাছে নিজের আত্মসমর্পণ করে মহান ভাবছেন তাদের জন্য এই পোস্ট।
১) কালীপুজোর চাইনিজ লাইট না কিনে ভাবছেন যে চায়নার ক্ষতি হবে? মোটেও না। যে সব ভারতীয় ছোটখাটো ব্যবসায়ীরা আপনার পাড়ায় বাজারে দোকান দিয়ে আছে তাদের ক্ষতি। চীনারা বহু আগেই মাল দিয়ে বিক্রি করে গিয়েছে।
২) শিয়ামি কুলপ্যাডের মত অনেক চাইনিজ মোবাইল কোম্পানি আছে। তারা সরকারকে মোটা টাকা ট্যাক্স দেয়। যেটা কোন ইন্ডিয়ান কোম্পানি কে দিতে হয় না। সেই টাকা আমাদের কাছেও আসছে হয়ত। এছাড়া প্রচুর ভারতীয়রা আছেন যারা এইসব কোম্পানি চাকরী করেন। বিশ্বাস নাহলে এদের সার্ভিস সেন্টারগুলোয় দেখে আসতে পারেন কজন চায়নিজ বসে আছে! এমনিতেই এদেশে বেকারত্ব বেশি। তার ওপর এদের চাকরী গেলে আপনি এর দায় নেবেন তো?
৩) চীনা দের মার্কেটের অভাব নেই। ভারত ছাড়লে অন্য দেশ নেবে। আমেরিকার ইলেক্ট্রিক্স এর অনেক কোম্পানির পার্টস পত্র তৈরি চায়নায়। যেমন আইফোন ইত্যাদি। আপনার সাধের দেশি মাইক্রোম্যাক্সের ফোন খুলে দেখুন। হয়ত লেখা আছে মেড ইন চায়না। নিজেদের কথা ছাড়ুন চীনারা যদি মুখ ফিরিয়ে নেই বিশ্বের বহু কোম্পানিই মুখ থুবড়ে পড়বে।
৪) ইলেক্ট্রনিক্স মার্কেটের ৬ ভাগের এক ভাগ ভারত আমদানি করে চীন থেকে। আর চীন ভারত থেকে মাত্র ৯% নির্ভরশীল। তাই বয়কট করার আগে ভাবুন কার কতটা ক্ষতি হতে পারে।
৫) আজ যদি চাইনিজ কোম্পানি গুলো এখান থেকে উঠে যায় তাহলে অনেক বিদেশী কোম্পানিগুলোই এখানে ব্যবসা করার আগে দুবার ভাববে। আই আই টি তে বেকারত্ব বাড়বে।
৬) শুধু চাইনিজ কেন অন্যান্যদেশের মালও বয়কট করা সম্ভব কিন্তু ভারতে এখনো সে সময় আসেনি বিশেষ করে ইলেক্ট্রনিকস এ।
তাই বয়কট করার আগে দুবার ভাবুন। খারাপ পরিস্থিতি হলে সরকার নিজেই বয়কট করত আপনাকে ভাবতে হত না।
তথ্যসূত্র : ইউটিউব এর অন্যতম পপুলার চ্যানেল 'টেকনিক্যাল গুরুজি' ।
. check out redmi 4 (64gb) only 8000rs! https://tinyurl.com/yafz7slc

রাজায় রাজায় লড়াই
ReplyDeleteঅযথা আমরা মুখ পোড়াই