Wednesday, 25 October 2017

শেহবাগ , আধুনিক ভিভ -সৌভিক ঘোষ


সম্ভবতঃ আশির দশকের শেষদিক। মুম্বাই ক্রিকেট সংস্থার কোনো এক অনুষ্ঠান। বক্তা প্রয়াত রাজ সিংহ দুঙ্গারপুর। বিষয় -গাভাস্কার বনাম ভিভ। বক্তা হিসেবে অতুলনীয় ছিলেন দুঙ্গারপুর। অদ্ভুত একটা কথা বলছিলেন সেদিন - "সানি আর ভিভের মধ্যে তুলনা হয়না কোনোদিন। ভিভের শহরে মাচো লোকেরা দাপিয়ে বেড়ায় সমুদ্রের তীরে , ক্যালিপসো গায় ,ফূর্তি করে ,মনের আনন্দে ক্রিকেট খেলে। অন্যদিকে মুম্বাইতে একটা লোকাল মিস মানে আপনি পিছিয়ে পড়লেন সে কর্মস্থল হোক বা কেরোসিনের লাইনে হোক। ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গির পার্থক্য তাই আরোপিত নয় বরং সহজাত। সেক্ষেত্রে বিষয়টা হওয়া উচিত সানি এবং ভিভ ,সানি বনাম ভিভ নয়।"

সাল ১৯৯১। ততদিনে অবসরের বৃত্তে গাভাস্কার। মনমোহন সিংহের হাত ধরে অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে অতীতের হীনমন্যতা ঝেড়ে অন্য ভারতের সাথেই বদলে গেছে প্রচলিত গাভাস্কার যুগের চিরাচরিত ক্রিকেট বিশ্বাস : "আগে বাঁচো, তারপর মারো"। পটভূমি পরিবর্তনের নেপথ্যে আরেক মুম্বাইকার সচিন রমেশ তেন্ডুলকর যার নীতি - "মারো এবং মারো ।" ঐ শুরু পরিবর্তনের।
ক্রিকেটীয় রোম্যান্স কোথাও একটা পরম্পরায় বিশ্বাসী গভীরভাবে। আর সেখানেই নিহিত এ লেখার নির্যাস। ২০০০ সাল নাগাদ আবার এক বিস্ফোরণ। সো কল্ড 'ছোটি শহর' থেকে উল্কার বেগে উত্থান এক রাজপুত্রের। অবিশ্বাস্য প্রতিভার সাথে মিশেল সহজাত দক্ষতার। রেয়াত করছেন না বন্ড থেকে ম্যাকগ্রা কাউকেই। প্রতিটা শটে বাউন্ডারির বাইরে ফেলছেন শুধু প্রথিতযশা বোলারদেরই নয় তথাকথিত 'ছোটি শহর কমপ্লেক্স'-কেও। গোটা বিশ্ব অবাক হয়ে দেখছে। নজফগরের এক অখ্যাত তরুনের সাফল্যে ততদিন অনুপ্রাণিত হচ্ছে গাজিয়াবাদের কিশোর রায়নাও।
তাঁর ব্যাট স্টিম রোলার হয়ে ভেঙে দিয়েছে সব প্রতিবন্ধকতা। জিতিয়েছে অবিস্মরণীয় সব ম্যাচ , টুর্নামেন্ট। কখনও কখনও বল হাতেও। স্মরণীয় মুলতানের সাথেই মিশেছে অসি ঔদ্ধত্য গুঁড়িয়ে দেওয়ার এমসিজি।
ফ্ল্যাশব্যাক ও মূল্যায়নে বীরেন্দ্র সহবাগ নিছকই এক সফল কিংবদন্তি নন বরং এক মহীরুহ , এক অনুপ্রেরণার আধার যার থেকে নির্যাস শুষে সমৃদ্ধ হয়েছে ভারতীয় ক্রিকেট , অনুপ্রেরণা পেয়ে মার্গদর্শন হয়েছে বহু নাম না জানা শহরের হবু ক্রিকেটারদের , হেলায় উড়েছে প্রতিবন্ধকতা তার মারা ওয়াকারকে সেঞ্চুরিয়ানের ছক্কার মতোই।
বীরেন্দ্র সহবাগের সম্ভবতঃ সবচেয়ে বড় সাফল্য এটাই।

 BUY THIS ELECTRONIC PRODUCT FROM AMAZON WITH THIS LINK AND GET A GREAT DISCOUNT !   J
                                                                             CANNON  DSLR  CAMERA (CHEAP PRICE) http://amzn.to/2lgAjPx
                                                                              REDMI  4  http://amzn.to/2yIY9sZ  (32gb) , http://amzn.to/2i2oRlG (64gb)
                                                                              SAMSUNG J3  http://amzn.to/2z6oSjR
                                                                              SAMSUNG  J7  http://amzn.to/2yODyDa
                                                                              SENNHEISER HEADPHON (BEST HEADPHONE)  http://amzn.to/2ld0Vku
                                                                              SAMSUNG EVO 32GB MEMORY CARD http://amzn.to/2z5HeS1
                                                                              APPLE IPHONE 8 (GREAT DISCOUNT!)  http://amzn.to/2leBuiz

                                                                              HYBRID SIM ADOPTER (NEED FOR EVERYONE !)  http://amzn.to/2gI3kT0

No comments:

Post a Comment

সেরা পোস্ট

সেই রাতটা! (পুরো গল্প) শোভন নস্কর

- হ্যালো? সমীর ? বল ভাই কেমন আছিস? ফোনেই পাওয়া যায় না তোকে ! - হ্যাঁ এখন একটু ব্যস্ত থাকি আজকাল । বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে । - ভালো ...