একসময় আঁকা প্রায় ছেড়েই দিয়েছিলাম । জানিনা কি এমন হল আমার আঁকা ছবি গুলোয় আজকাল অনেক কমেন্ট আর লাইক পড়ছে ! লাইক আর কমেন্টের লোভ সামলানো মুশকিল । যে ব্যক্তি বলে ফেম এর জন্য কোন ক্রিয়েটিভ কাজ করে না সে ডাহা মিথ্যা বলে নয়ত সে ব্যাটা পাগল । যাইহোক, বন্ধুদের উতসাহে আজকাল টুকটাক আঁকছি । সত্যি তাদেরকে স্যালুট যারা উচ্ছ্বসিত প্রশংসা করে কমেন্ট দেয় । সত্যি ভাল মন নাহলে এভাবে অপরকে প্রান খুলে উতসাহ দেওয়া যায় না । আসলেই প্রশংসা করা বড়ই কঠিন কাজ । আমি নিজেও ঠিকঠাক পারিনা । ফেসবুকেই আমাকে অনেকে ছবি সেন্ড করে বলে, কেমন হল? আমি ত প্রশংসা করতেই পারি না উল্টে সে ব্যাটার কয়েকটা খুঁত ধরে বসি । 
বিধিসম্মত সতর্কীকরন : কেউ আমাকে আর্টিস্ট ভাবলে ভুল করবে, কারন আমার দৌড় আমি জানি ।
আমি জাস্ট টুকটাক আঁকতে পারি । কোন প্লান টান করে ধীরেসুস্থে আমার আঁকা হয় না । গন্ডমুর্খের মতন হাবিজাবি আঁকিবুকি করতে গিয়ে দেখি একটা ঠিকঠাক ছবি হয়ে যায় । তখন নিজেরই মনে হয় এটা আমি করেছি ত? 
এরওপর আছে আমার অলসতা। একদিন কি মনে হল নাচতে নাচতে গাঁটের পয়সা খুইয়ে অয়েল কালার কিনলাম । দুদিন একেই ব্যাস ! হল অয়েল পেন্টিং এর দফারফা । কাল প্রায় পাচঁ মাস পর আবার করলাম ।
এই হল আমার ড্রয়িং সিক্রেট !
এসব স্বত্তেও যারা লাইক কমেন্ট দিচ্ছ তাদেরকে এক্সট্রা থ্যাংক্স ! 

No comments:
Post a Comment