এমন ঠিকানা যেন খুঁজে পায় সমস্ত লেখক ;
ডালিমের ডালে রোদ লেগে তিরতির
কাঁপতে থাকে অক্ষিগোলক
কাছে থাকবার ইচ্ছে ছুঁয়ে এই মফস্সল ঢেকে ফ্যালে শরতের পেঁজা তুলো মেঘ
বাসের জানলায় তুমি মুখ রাঙিয়েছো করতলে
আর স্রোত পাচ্ছে স্রোত পাচ্ছে অন্তরালে
বেড়ে ওঠা সারল্য বিবেক

যেন দ্বিধাহীন ভাবে সুর তুলে দেওয়া যায় ঠোঁটে
যেন অকপটে বলা যায় অতীত দহন রূপকথা
যেন আঙুলের সাঁকো জুড়ে উঠে আসে কবিতা শরীর
তার ফুল তার ফল তার ডালপালা জুড়ে
আলোর সাজিতে ডুবে সব প্রেম স্নাত হয়ে যাক
এমন ঠিকানা লেখা চিরকুট লেখক মনন জুড়ে প্রচুর ছড়াক..

No comments:
Post a Comment