।।চিত্র সমালোচনা।।
★Rangoon★
"বন্যেরা বনে সুন্দর,
শিশুরা মাতৃ ক্রোড়ে,
আর,Vishal Bhardwaj শেক্সপিয়ারে।"
প্রথম দুটো লাইন সঞ্জীব চট্টোপাধ্যায় লিখেছিলেন।আর,এই ছবিটা দেখার পর শেষ লাইনটা আমি জুড়তে বাধ্য হলাম।বাধ্য করলেন পরিচালক নিজেই।
ছবিটার ট্যাগলাইন ছিল---Love,War,Deceit।অর্থাৎ,ভালোবাসা,যুদ্ধ ও প্রতারণা।এক এক করে তিনটে বিষয়েই আলোকপাত করা যাক।
●Love:-ছবিটা একটা ত্রিকোণ প্রেমের গল্প বলে।ঠিক অনেকটা Titanic ছবিটার গল্পের মতো।দুটো সম্পর্কের মধ্যে Shahid Kapoor ও Kangana Ranaut এর কেমিস্ট্রিটা বেশ কিছু দৃশ্যে জমে উঠলেও ছবিটার মতোই সেটাও ধারাবাহিকতার অভাবে ভুগেছে।
●War:-একটা অতিসাধারণ ত্রিকোণ প্রেমের গল্প দর্শকের মনে ধরবে কিনা এই বিষয়ে পরিচালকের মনে সংশয় ছিল বলেই মনে হয় উনি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাবপ্লটটাকে ছবিতে জুড়েছিলেন।নাহলে,ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আজাদ হিন্দ ফৌজের প্রাসঙ্গিকতা খুঁজতে গেলে আপনাকে ২১,রজনী সেন রোড,বালিগঞ্জ ঢুঁ মারতে হতে পারে।
●Deceit:-ছবিজুড়ে কে প্রতারিত হলো বুঝতে না পারলেও,ছবিটা শেষ হলে বুঝতে পারবেন যে দর্শক হিসাবে আপনি প্রতারিত হয়েছেন।
আপনি হয়তো ভাবছেন,ছবিটা সম্বন্ধে সবই খারাপ কথা লিখলাম,ছবিটাতে কিছুই কি ভালো নেই?আছে।যেমন ধরুন,Shahid Kapoor এর মন্ত্রমুগধ করে রাখা অভিনয়।Kangana Ranaut Official এর আপাত ধারাবাহিকতাবিহীন ভালো অভিনয়।তবে,Saif Ali Khan যে কেন এমন একটা চরিত্র করতে রাজি হলেন সেটাই রহস্য।আদতে চিত্রনাট্যে তাঁর কোনো অভিনয় করার জায়গায়ই ছিল না।Arijit Singh এর কণ্ঠে Yeh Ishq Hai Rangoon Arijit Singh ও Alvida - Rangoon - Arijit Singh গানদুটোর রেশ ছবিটার থেকেও বেশি সময় মস্তিষ্কে থেকে যায়।Vishal Bharadwaj এর পরিচালকসত্বা অপেক্ষা তাঁর সংগীত পরিচালক সত্বা এই ছবিতে অনেক বেশি সফলতার সাথে প্রকাশ পেয়েছে।
ছবিটা যখন শেষ হয় তখন বুঝতে পারি পরিচালক কিন্তু শেক্সপিয়ারকে ছাড়তে পারেননি।তাই,হয়তো প্লট বা সাবপ্লট কোনোভাবেই ছবিটার নামটিকে জাস্টিফাই করতে পারেননি।আসলে,শেক্সপিয়ার বলে গেছেন না---
"What's in a name?"
No comments:
Post a Comment