Friday, 20 October 2017

ফুলজানকে -সুতীর্থ

( নাট্যকার তুলসী লাহিড়ীর "ছেঁড়া তার" নাটকের একটি চরিত্র ফুলজান। )
#
আমি বলছি, যাও..
এই বসবাস ডিঙিয়ে চিরতরে
আমি বলছি, যাও..
তোমার আঁচল জুড়ে যে শৈশব
মেঘলা দিনের মতো আন্ধার করেছে ঘরবাড়ি
তাকে তো বাঁচাতে হবে তাকে তো বাঁচাও!
সময় এগিয়ে চলে তবু পাথরেরা
সংকীর্ণ করে তোলে সব নদীখাত
হাসির আবরণ উবে গেলে দিনের আলোতে
দেখা দ্যায় বুনো হিংস্র কামটের দাঁত
সেই দাঁতে খাদ্য হবে জেনে
পা থেকে সোরে যায় বসতের মাটি
বিপদ ঘূর্ণির মতো কাছে এসে ভেঙে দেয়
সংসার-বৃক্ষের সহিষ্ণু শাখাটি..

No comments:

Post a Comment

সেরা পোস্ট

সেই রাতটা! (পুরো গল্প) শোভন নস্কর

- হ্যালো? সমীর ? বল ভাই কেমন আছিস? ফোনেই পাওয়া যায় না তোকে ! - হ্যাঁ এখন একটু ব্যস্ত থাকি আজকাল । বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে । - ভালো ...