Wednesday, 20 September 2017

a death in the gunj নিয়ে কিছু কথা -শোভন নস্কর


এ বছরের অন্যতম সেরা আন্ডাররেটেড বলিউড মুভি বলে আকর্ষণ ছিল বেশি তারওপর কঙ্কণা সেনশর্মার এটা ডিরেক্টটরিয়াল ডেবিউ।  

   যাইহোক ঘটনার শুরুটা সবারই চেনা।  সেই অরন্যের দিনরাত্রি বা আসগার ফারহাদির অ্যাবাউট এলির মত শুরু।  কয়েকজন আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব এক বাড়িতে ছুটি কাটাতে আসে।  তারপর শুরু হয় ঘটনা।  নানা মজা হুল্লোড়।  কিন্তু মজা গুলো হয় সুতুকে নিয়ে।  সুতুর ২৩ বছর বয়স।  কিন্তু এখনো বাচ্চাদের মত ভুতের ভয় পায়। খুব ভীতু।  সবার মত স্মার্ট নয়।  দাদারা তাকে নিয়ে মজা করে।  ক্রমশ: জানতে পারে সে এদের মত নয়।  কেউ তাকে পরোয়া করে না।  তারজন্য কারো কিছু যায় আসে না।     

   সিনেমায় সবাই বড় বড় অ্যাক্টর।  তবে অবাক করল সুতুর চরিত্রে বিক্রম মাসে।  অসাধারণ বললেও কম বলা হয়।  ডিরেক্টিং,  স্ক্রিনপ্লে,  ক্যামেরা সবই দুর্দান্ত।  শুধু বুঝলাম না কঙ্কণা কেন সিনেমাটা ইংলিশে বানাতে গেলেন!  যদিও সিনেমার ২০% বাংলা তেই।  তাহলে বাংলায় করতে পারতেন নয়ত হিন্দিতে।  ভারতই বোধহয় একমাত্র দেশ যেখানে বেশ কিছু ডিরেক্টররা অডিয়েন্স বলতে অ্যাওয়ার্ডএর জুরিদের বোঝেন। 
যাইহোক আই এম ডি বি রেটিং ৭.৬
               আমি দিলাম - ৭.৪ 

পুনশ্চ : কেউ যেন এই রিভিউ পড়েই আবার সিনেমা দেখতে ছুটবেন না।  নিজে কেমন সিনেমা দেখতে ভালবাসেন সেটা ভেবে নিয়ে দেখুন।  

সিনেমা নিয়ে আরো জানতে আমার পেজ www.facebook.com/moviekhor4u/

No comments:

Post a Comment

সেরা পোস্ট

সেই রাতটা! (পুরো গল্প) শোভন নস্কর

- হ্যালো? সমীর ? বল ভাই কেমন আছিস? ফোনেই পাওয়া যায় না তোকে ! - হ্যাঁ এখন একটু ব্যস্ত থাকি আজকাল । বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে । - ভালো ...