তোকে দেখলেই প্রেমের কবিতা ঝাপটায়
যত মেলে দিই নিজেকে দুঃখী বিশ্বে
হাতে উঠে আসে প্রস্ফুটিত গোলাপটা
অর্ধ-জীবন থমকায় এই দৃশ্যেই
যত মেলে দিই নিজেকে দুঃখী বিশ্বে
হাতে উঠে আসে প্রস্ফুটিত গোলাপটা
অর্ধ-জীবন থমকায় এই দৃশ্যেই
ফুটপাত ধরে হেঁটে চলা শ্রান্ত বিকেলে
কাঁধের ব্যাগটি দূরুত্ব ভেঙে চেনা দেয়
'অটো না ধরে হেঁটে হেঁটে আজ এদিকে!'
শেষ রোদ্দুর লাবণ্য ছুঁলো মিনারে..
কাঁধের ব্যাগটি দূরুত্ব ভেঙে চেনা দেয়
'অটো না ধরে হেঁটে হেঁটে আজ এদিকে!'
শেষ রোদ্দুর লাবণ্য ছুঁলো মিনারে..
বেশিখণ নয় , দু'পা এগোতেই সন্ধ্যা
লুফে নেয় তোকে গড়িয়া ফেরত বাসরুট
সমাজের কাছে তুই যে এখনো বনসাই
বুকের নদীতে ঢেউটুকু জান অশ্রুই ..
লুফে নেয় তোকে গড়িয়া ফেরত বাসরুট
সমাজের কাছে তুই যে এখনো বনসাই
বুকের নদীতে ঢেউটুকু জান অশ্রুই ..

No comments:
Post a Comment