Saturday, 23 September 2017

ইচ্ছে গাছ ৩ /ইচ্ছে গাছ আকাশলীনা দে


পরের দিন সকালেই দৌড়ালাম গাছটার দিকে... নিরুপামা ঠিক আছে কিনা না জানা অব্দি ... এবারে পেরেক এড়িয়ে হাঁটু সামলে আস্তে করে বেড়াটা পেরিয়ে গাছটার কোটরটায় গিয়ে বসলাম... যেখানে আগেরদিন নিরু বসেছিল। ভয় লাগছিল যদি ওর বাবা আবার ধরে ফেলে... গাছের নিচের মাটিটা নরম ভেজা... কাল রাতের বৃষ্টিতে মনেহয়... এসব ভাবতে ভাবতে দেখি নিরু ওদের বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসছে। ওকে একদম ফ্যাকেসে দেখাচ্ছিল কিন্তু আমাকে দেখে যে ও বেশ খুশি সেটাও বোঝা যাচ্ছিল। -নিরুপমা... আমি... আমি সত্যি বলছি আমি একদম বুঝতে পারিনি... এভাবে আমার জন্য... তোমার বাবা... এভাবে... তুমি... -আমি ঠিক আছি... নিরুপমা হাসল। তুমি কিছুই করনি... তাছাড়া আজকে সকালে আমি বাবার সাথে কটা বলেছি... বুঝিয়েছি... বাবা বলেছে বাবা আর কোনদিন ওসব খাবে না... -আর তুমি... -আচ্ছা তুমি কি জানো এই গাছটা কী গাছ? -না... মনে হয় ... পিপুল?... নিরুপমা হাসল... বড্ড সুন্দর হাসি... -নানা আমি সেকথা বলিনি... এটা বিশেষ গাছ... এটা ইচ্ছে গাছ... - ... -মানে... এই গাছটার নিচে বসে যদি কেউ মন থেকে... একদম মন থেকে কেউ কিছু চায় তাহলে সেটা পূর্ণ হয়... আমি অবাক হয়ে বোকার মত বললাম “সত্যি!!” -না তো কী!! এই তো কালকেই আমি খুব করে চেয়েছিলাম যেন বাবা আমাকে আর না মারতে পারে... আর এখন... বাবা আমাকে আর মারবে না... নিরুপমাকে খুব খুশি দেখাল।... যেন অনেক দিনের জমান কষ্টের বোঝা নেমে গেছে... আমিও হাপ ছেড়ে বাঁচলাম... সত্যিই এখন আর রাতে ওদের জানলা দিয়ে আওয়াজ শোনা যেত না... ক্রমশ

No comments:

Post a Comment

সেরা পোস্ট

সেই রাতটা! (পুরো গল্প) শোভন নস্কর

- হ্যালো? সমীর ? বল ভাই কেমন আছিস? ফোনেই পাওয়া যায় না তোকে ! - হ্যাঁ এখন একটু ব্যস্ত থাকি আজকাল । বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে । - ভালো ...