অনেক অপেক্ষার পর কাল এই মারাঠি সিনেমাটা দেখলাম। কি বলব! এমন অনবদ্য মেথড অ্যাক্টিং বোধহয় ভারতের ইতিহাসে দেখা যায়নি।
মারাঠি সিনেমার দাপুটে অভিনেতা কাম বিখ্যাত মঞ্চ পরিচালক মহেশ মঞ্জেরকর হল এই সিনেমার ডিরেক্টর। সিনেমার ঘটনাটা হল এক বিখ্যাত মঞ্চাভিনেতা গনপতরাও অবসর নেন ফ্যামিলির সাথে থাকবেন বলে। কিন্তু তার খামখেয়ালী ঔদ্ধত্যপূর্ণ জীবনযাপনের জন্য সন্তানদের কাছে খারাপ হয়ে যান। নিজের আদর্শ বজায় রাখতে বউকে নিয়ে সংসার ত্যাগ করেন। অনেক টাকার মালিক হয়েও রাস্তায় থাকেন। বউ এর মৃত্যুও রাস্তাতেই। ঘটনা খুব চেনা, সাসপেন্সও নেই। কিন্তু ভিন্নতা অন্য জায়গায়। গনপত সাধারণ কথা কম বলেন মঞ্চের অভিনয়ের ডায়লগ মেরে যান সর্বক্ষন। শেক্সপীয়র মহাভারত থেকে ব্রুটাস সিজার। জীবনের শেষদিন পর্যন্ত সন্তানদের ক্ষমা করতে পারেননি। মৃত্যুর আগে আউড়িয়ে যান সিজার।
সিনেমার ৮০% জুড়েই নানা পটেকর। জীবনের সেরা অভিনয়টা জমিয়ে রেখেছিলেন এই সিনেমার জন্যই। কি ডায়লগ কি অভিব্যক্তি! সর্বোত্তম অভিনয়ের প্রদর্শনী ইন্ডিয়া সিনেমায়। না দেখলে বোঝানো মুশকিল। সিনেমাটার আই এম ডি বি রেটিং ৯.৩! হ্যাঁ সত্যিই ৯.৩। এই সিনেমাটা না দেখা মানে জীবনের সেরা অ্যাক্টিংটা দেখা হয়ত মিস করে গেলেন।
সিনেমা নিয়ে আরো জানতে লাইক করতে পারেন এই পেজটা https://www.facebook.com/moviekhor4u/

No comments:
Post a Comment