১
কিভাবে ডাকলে বলো পাল্টে দেবে চোখের দৃষ্টিরেখা ; মাংস হাড় পাঁজরের ভিতরে আটকে থাকা তোমাকে আবিষ্কার করবো চারপাশের গুলঞ্চ-লতায়..

২
বুঝি এতদিনে ঈশ্বর বেড়িয়েছেন সহজের খোঁজে , সহজ মানুষ একবার ছুঁয়ে দিলে আশরীর জুড়িয়ে যেত সমস্ত সন্তাপ..

৩
কোনদিকে আলো ফেলছো আলো.. এদেশে প্রতীক্ষমাণ শয়ে শয়ে আলো-হীন চোখ শাসিত হচ্ছে বিদ্যুৎ ও বারুদে..

৪
ইচ্ছে হলে দু'আঙুলে টিপে মারতে পারো, বুঝি এতটাই সহজলভ্য মানুষের জান.. মোমবাতি মিছিল শেষে তোমাকে এ সমাজ মনেও রাখবে না..

৫
শিকড় খুঁজি না কেউ, শুধু গাছের পাতাগুলো ধুয়ে মুছে রাংতা মাখাই..
দ্রুত অসুখ ছড়িয়ে পড়ে শাখা প্রশাখায়

৬
লক্ষ্য পরিণত হলে কারুকার্যময় বৃত্তে তার দেওয়াল ধরে কেবল দৌঁড়োনোই যায়, কোথাও পৌঁছনো হয় না

৭
সমস্ত ভাঙনের মাঝে দাঁড়িয়ে রয়েছো তুমি, বোঝো! দেখবে চারপাশের মানুষজনকে আঁকড়ে ধরছো খুব করে

৮
দুটো মানুষ যখন কাছাকাছি আসে ; আমি একটি সাঁকোর কথা ভাবি..

৯
যা কিছু মিথ্যে তা মিথ্যেই , অভিনয় নেই
স্বপ্নকে বাতাস থেকে শ্বাস নিতে দাও
যা কিছু মিথ্যে তা মিথ্যেই , অভিনয় নেই
স্বপ্নকে বাতাস থেকে শ্বাস নিতে দাও
১০
নিজের ঘরটুকুকে সাজিয়ে দিতে পারলেই বাইরেটা যথাযথ সাজানো গুছানো পরিপাটি..

No comments:
Post a Comment