Friday, 15 September 2017

muciz মুভি নিয়ে কিছু কথা -শোভন নস্কর

muciz (the miracle)
দেশ- তুরস্ক
পরিচালক- মহসিন কিরমিজিগুল
গল্পের শুরু হয় যখন এক শিক্ষকের ট্রান্সফার হয় একটা গ্রামে । সেখানে এসে দেখেন রাস্তা শেষ। দুটো পাহাড় ডিঙিয়ে যখন সেই গ্রামে পৌঁছালেন তখন দেখেন সেখানে স্কুলই নেই। এদিকে গ্রামের মানুষের খুব শখ পড়াশোনা শেখার। তাদের বর্হিজগতের সাথে কোন যোগাযোগই নেই। বেচারা শিক্ষক সরকারের কাছে আবেদন করে। কিন্তু স্কুল পায় না। তখন নিজের পয়সায় স্কুল বানালেন। গ্রামের মানুষের কাছে সে ঈশ্বরতুল্য হয়ে গেল। যদিও এ গল্প হল আজিজ নামক এক পাগলের। শিক্ষকের পাল্লায় পড়ে কিভাবে তার উত্তরন ঘটল সেটাই হল এই সিনেমা। আজিজের চরিত্রে মের্ট তুরাকের অসাধারণ অভিনয় আপনাকে মুগ্ধ করবেই। অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর সুন্দর পরিবেশ তো বটেই মজার ছলে এক মানবিকতার গল্প বলেছেন পরিচালক। একরাশ মুগ্ধতা নিয়ে উঠা যাবে সিনেমাটা দেখা শেষ করে।
আই এম ডি বি - ৭.৯
আমার - ৮.২

No comments:

Post a Comment

সেরা পোস্ট

সেই রাতটা! (পুরো গল্প) শোভন নস্কর

- হ্যালো? সমীর ? বল ভাই কেমন আছিস? ফোনেই পাওয়া যায় না তোকে ! - হ্যাঁ এখন একটু ব্যস্ত থাকি আজকাল । বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে । - ভালো ...