Saturday, 30 September 2017

প্রতীক্ষা -- মনোতোষ বিশ্বাস


স্যাঁতস্যাঁতে ঘরে সরীসৃপ খেলা করে,
দেওয়ালের আনাচে কানাচে টিকটিকির আনাগোনা।
নিবিড় অন্ধকার গ্রাস করে চেনা শরীর;
কখনো অচেনার আগমনের বিভীষিকা।
ফুটো ছাদ অনুমতি দেয়-
কখনো একফালি রোদ, কখনো
চুঁইয়ে পরে ফোটা ফোটা বৃষ্টি।
চিলেকোঠা থেকে উঁকি মেরে যায় ভীত টুনটুনিটা।

মশা মাছগুলো চেটেপুটে উপভোগ করে নগ্ন শরীর;
তথাকথিত সভ্যসমাজ আখ্যা দেয় পতিতা।
মনের গভীরে ঘন কালো মেঘ,
তবু বৃষ্টি আসেনা মরুভূমি চোখে।
নিঃসঙ্গ মন,যদিও আসে যায় শরীর সর্বস্ব সঙ্গীরা;
শয্যা সঙ্গীর অভাব নেই,অভাব একজন মনের মানুষের।
চারিদিক অন্ধকার, ফিকে হয় অপেক্ষার আলো;
তবু ক্লান্ত অবসন্ন মন বেঁচে থাকে---
আশার বিবর্ণ ফ্যাকাশে আলোয়।
এরই মধ্যে কানে বাজে কড়ার আওয়াজ--
উৎসুক মনে স্বপ্ন বাঁধে বাসা।
কিন্তু দরজা খুলতেই গ্রাস করে একরাশ হতাশা;
আরো একবার সর্বস্ব লুটে নেই সভ্যসমাজ।
তখনো আবেগহীন শরীর মন মগ্ন কারো আসার অপেক্ষায়
কে জানে হয়তো একটা ছোট্ট সুখী ঘর তার প্রতীক্ষায়।।

No comments:

Post a Comment

সেরা পোস্ট

সেই রাতটা! (পুরো গল্প) শোভন নস্কর

- হ্যালো? সমীর ? বল ভাই কেমন আছিস? ফোনেই পাওয়া যায় না তোকে ! - হ্যাঁ এখন একটু ব্যস্ত থাকি আজকাল । বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে । - ভালো ...