Thursday, 14 September 2017

সিনেমার সিরিয়াল কিলিং -শোভন নস্কর


সিনেমার অন্যতম জনপ্রিয় থিম হল সিরিয়াল কিলিং । এটা নিয়ে কম মুভি হয়নি সারা পৃথিবীতে । এবং বেশিরভাগই বেশ জনপ্রিয়। আগে মাঝে মাঝেই নিজের পছন্দের লিস্ট বার করতাম এখন তেমন সময় পাইনা । আজ পাঁচটা সেরা সিরিয়াল কিলিং নিয়ে মুভি বলব । খুব কঠিন ব্যাপার সেরা পাঁচ বাছা । তবু চেষ্টা করলাম । তোমরা আরো জুড়ে দিতে পারো । যাইহোক শুরু করা যাক -
১) মেমরিস অফ মার্ডার ( কোরিয়ান) - যারা সিনেমাটা দেখেছে তারা অনেকেই এক বাক্যে স্বীকার করে ফেলেছে যে এটাই দুনিয়ার সেরা সিরিয়াল কিলিং মুভি । ৮০ এর দশকে ঘটে যাওয়া সাউথ কোরিয়ার এটা এমন একটা কেস ছিল যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল । ঘটনা কিছু বললাম না কিন্তু সিনেমাটা দেখা শুরু করলে শেষ না করে ওটা অসম্ভব । খুনি কে এটা জানতে সবসময় দর্শক পাজলড হয়ে থাকবে ।
২) কিওর ( জাপানিজ) এই সিনেমাটির মতন অদ্ভুত ও জটিল কিলিং খুব কম সিনেমায় দেখেছি । স্টোরিটা হল পর পর খুন হয়ে যায় শহরে একইভাবে ভিন্ন ভিন্ন খুনি দ্বারা কিন্তু খুনিরা জানেই না যে তারা খুন করছে । যারা হিউম্যান সাইকোলজি বা হিপনোটাইজ নিয়ে একটু জানো তাদের জন্য আদর্শ এই সিনেমা ।
৩) সেভেন ( হলিউড) ব্রাড পিট, মর্গান ফ্রিম্যান ও কেভিন স্পেসির এই সিনেমা অনেকেই দেখেছ হয়ত। টান টান অসাধারণ সিনেমা । এখানে খুনি খুন করে আর রেখে দিয়ে যায় কবিতার লাইন । বাকিটা দেখে নিও।
৪) সাইলেন্স অফ দ্য ল্যাম্ব (হলিউড) জুডি ফস্টারের এই সিনেমাটা সম্ভবত সবথেকে জনপ্রিয় সিনেমা সিরিয়াল কিলিং নিয়ে । পাঁচ টা অস্কার পায় সিনেমাটি । অনেকেই দেখেছ তাই আর ঘটনাটা বললাম না ।
৫) মেমরিস ( মালয়ালম) সিনেমাটি রিসেন্ট দেখলাম এবং এক নিশ্বাসে বলা যায় এটাই ভারতের সেরা সিরিয়াল কিলিং এর সিনেমা । এখানে খুনি খুন করে মৃতদেহ কে যীশুখ্রীষ্টের মতন টাঙিয়ে রাখে । স্প্রিচুয়াল এবং খুনকে একসাথে মেশানো হয়েছে, এটাই ইউনিক । টান টান ছবি ।
বি:দ্র: - অনেকেই বলতে পারো বলিউড নেই কেন? নাহ বলিউড বা টলিউডে এমন সিনেমা খুব ভাল পাইনি তবে হিন্দিতে একটা ভাল মুভি আছে 'দ্য স্টোনম্যান মার্ডারস''। দেখতে পারো। :)

1 comment:

  1. মেমরিস অফ মার্ডার, সেভেন, সাইলেন্স অফ দ্য ল্যাম্বস তিনটেই অসামান্য। বাকি দুটো দেখে নেবো শিগগিরই। ধন্যবাদ! :)

    ReplyDelete

সেরা পোস্ট

সেই রাতটা! (পুরো গল্প) শোভন নস্কর

- হ্যালো? সমীর ? বল ভাই কেমন আছিস? ফোনেই পাওয়া যায় না তোকে ! - হ্যাঁ এখন একটু ব্যস্ত থাকি আজকাল । বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে । - ভালো ...