
। ৯৬ এ সেমিফাইনালে শচীন আউট হতেই বাবা রাগ করে টি ভি দিলেন বন্ধ করে । পরে টি ভি খুলে কাম্বলির কান্না ছাড়া আর কিছুই দেখা যায়নি । বুঝলাম, শচীন ছাড়া ক্রিকেট হয়না । তারপর কতদিন ভাল ছেলে হয়ে জলদি জলদি পড়া শেষ করে শচীনের খেলা দেখতে বসেছি তার ইয়ত্তা নেই । 'দাড়াও শচীন আউট হলেই পড়তে বসবো' বলে কত যে ফাঁকি দিয়েছি তার শেষ নেই । আমার মত কত হাজার হাজার বাচ্চাদের সেই সময় শচীন ছিল পড়াশুনোর পাশে একটুকরো টাটকা বাতাস । মাধ্যামিক দেওয়ার সময় ২০০৩ এর সেই পাকিস্তানের বিরুদ্ধে অসাধারন খেলা আর পরীক্ষার সময়ও ফাঁকি দেওয়া । কিশোর বয়সে যখন মানুষ সব যুক্তি দিয়ে বিচার করতে শেখে তাই হটাত হয়ে উঠলাম শচীন বিরোধী । বাঙালী যেমন রবীন্দ্রনাথ কে ছেড়ে বেরোতে পারে না তেমন শচীন ছাড়া ক্রিকেট হয় নাকি ? ফিরে এলাম তাঁর কাছেই ।
ব্রায়ান লারা একা ওয়েস্ট ইন্ডিজ কে নিয়ে বয়ে বেরিয়েছেন , পাশে কেউ ছিল না । পনটিং ফাইনালে জলে উঠতেন । কালিস এর গড় শচীনএর থেকে বেশি , তাহলে শচীনএর শ্রেষ্টত্ত কোথায় ? এক সমালোচক (নাম মনে নেই) বলেছিলেন , জর্জ হেডলি কে 'ব্লাক ব্রাডম্যান' না বলে ব্রাডম্যান কেই বরং বলা হোক ব্লাক হেডলি । কারন ভেজা উইকেট এ তিনি নাকি ব্রাডম্যানের থেকেও ভাল খেলতেন ! হেডলির গড় ব্রাডম্যানের থেকে অনেক কম আর খেলেছেন মাত্র বাইশ তা টেস্ট ! তাও তুলনা চলছে চলবে । এখন যেমন অনেক কোহলির এর সঙ্গে শচীনএর তুলনা করছেন ! নেভিল কার্ডাস বলেছিলেন , স্কোর বোর্ড হল একটা গাধা । সারাজীবন ভেবে এসেছি কেন বলেছিলেন ? আজ তাঁর উত্তর পেয়েছি । মুরলিথরন কে যতই পেটান বা ৪০০ ৫০০ বানান লারা কখনই শচীন হতে পারবেন না ! লারা যদি সমস্ত টিম কে কাঁধে নিয়ে বয়ে বেড়ান , শচীন তবে কয়েক কোটি মানুষের প্রত্যাশা নিয়ে বয়ে বেড়িয়েছেন । পনটিংকে তো স্লেজিং এর মাস্টার বলা হয় । কোনদিন শ্রদ্ধা আদায় করতে পারবেন না । আর কালিস এর রেকর্ড অনেক দূর শচীনএর থেকে । টাইগার উডস অ মাথা গরম করেন । ফেডেরারও করেছেন । ব্যাতিক্রম তিনি । মদের বিজ্ঞাপনে থাকেন না । একাধিক সমাজসেবায় যুক্ত তিনি । সন্তান কে বিলাসিতা থেকে বাইরে রেখে তৈরি করছেন । একজন ভাল পিতা , সন্তান (যিনি প্রতি সেঞ্চুরি করে বাবাকে শ্রদ্ধা জানান, বাবার জন্যই নামেন না মদের বিজ্ঞাপনে ) , স্বামী । তাই শচীন ভগবান । হয়ত তাঁরও বেশি । কারণ ভগবান ধৈর্য হারাতে পারেন, তিনি না । বোঝা গেল তো স্কোর বোর্ড কেন গাধা ? :)
No comments:
Post a Comment