Saturday, 23 September 2017

দুপুর নামার পর.. // সুতীর্থ


দিন দুপুর। একলা ঘর। মেঘ নামে। ছাদ ঘেঁষে।
পত্রিকায়। মুখ ডুবাই। অসবর্ণ। একপেশে।
খুব গভীর। পথ বাউল। মন-ময়ূর। সেই টানে।
নাগকেশর। ফুল ফোটে। এই হৃদে । তার গানে!
নেমপ্লেটে । চোখ রাখি। সিঁধ কেটে । এই মনে।
ঠিক বাজো। একলাটিই। খুব গোপন। রিংটোনে।
যাক তবে। আসছো ঠিক। মেঘ বিকেল। প্রচ্ছায়ায়।
ট্রাম রুটে। প্রেম ঘনায়। বৃষ্টি ছোঁয় । কোন মায়া !
বেল কুঁড়ি । এক কিশোর। বিক্রি দর। দশ কি বিশ।
বেঁচেই থাক ! এই বিকেল। স্মৃতিসুধায়। অহর্নিশ।

No comments:

Post a Comment

সেরা পোস্ট

সেই রাতটা! (পুরো গল্প) শোভন নস্কর

- হ্যালো? সমীর ? বল ভাই কেমন আছিস? ফোনেই পাওয়া যায় না তোকে ! - হ্যাঁ এখন একটু ব্যস্ত থাকি আজকাল । বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে । - ভালো ...