Sunday, 17 September 2017

হয়ত তোমার মনে নেই -শোভন নস্কর


মনে আছে তোমার ? 
তখন ঝিরঝির করে বর্ষা পড়ছিল । 
হিলস্টেশন ছিল বোধহয় । 
মনে পড়ে ? 
কোন একটা বেঞ্চিতে বসে বসেছিলাম দুজনে, 
চারিদিক কুয়াশায় ছিল ঢেকে । 
আর বেচারা স্টেশন মাস্টার চাদর মুড়ি দিয়ে ভাবছিল 
এই ঠাণ্ডায় কেন এরা বসে আহাম্মকের মত ? 
তুমি আমি দুজনের মন তখন উদগ্রীব কারোর জন্য ।
এই ট্রেনেই আসবে সে ,
উড়িয়ে নিয়ে যাবে কোন পক্ষ্মিরাজের পিঠে করে,
অপেক্ষা করে আছি তার জন্য ।
বর্ষায় দুজনের যেন অশরীরী লাগছিল ।

ঘন কুয়াশায় নেমে এল সন্ধ্যা
ট্রেন এসে থামল ।
কালো ওভারকোট মাথায় টুপি পরে নামল সে ।
তোমার কোমল হাত চেপে ধরে তুলে নিয়ে গেল ।
আস্তে আস্তে ঘন কুয়াশায় অদৃশ্য হয়ে গেল তুমি ।
আমি রইলাম তখনও তার অপেক্ষায় ।

এক বছর পর একদিন স্টেশন মাস্টার এসে বলল,
অপেক্ষা করা ভুল হে , তোমার পাশেই তো ছিল !
ছলছল চোখে আজও খুজি কুয়াশার ভিতর সেই কালো ওভারকোট । 

No comments:

Post a Comment

সেরা পোস্ট

সেই রাতটা! (পুরো গল্প) শোভন নস্কর

- হ্যালো? সমীর ? বল ভাই কেমন আছিস? ফোনেই পাওয়া যায় না তোকে ! - হ্যাঁ এখন একটু ব্যস্ত থাকি আজকাল । বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে । - ভালো ...