দিল্লী তখন উত্তাল । হাজার হাজার মানুষ তখন প্রতিবাদ জানাতে ব্যস্ত দামিনির জন্য । CNN চ্যানেলের এক মহিলা সাংবাদিক একটা ছেলের কাছে গেল । মাইক্রোফোন টা সামনে নিয়ে বলল, এ লড়াই তো আপনাদের নয় তো আপনারা এখানে কেন ? হতবম্ব কলেজ পড়ুয়া ছেলেটা শুধু বলল , এ লড়াই সবার ।সে ছেলেটার কথা কেউ মনে রাখবে না । মনে রাখবে না কতজন পুরুষের প্রতিবাদ সেসময় আছড়ে পড়েছিল! কতজন পুরুষের দ্বারা কতজন নারী ধর্ষিত সেটাই মনে রাখার বিষয় । কিভাবে ‘পুরুষতন্ত্রে’র গালাগাল দেওয়া যায় সেটাই আলোচিত বিষয় । ফেসবুকে অনেক ছেলেরা যেমন প্রতিবাদের ঝড় তুলেছিল
আরুশি হত্যাকাণ্ডে মায়ের ভুমিকা নিয়ে প্রতিবাদ নেই । তেমনি নেই কোন মায়ের হসপিটালে সন্তান ফেলে আসার প্রতিবাদ । সে সময়ে নারীর বাধ্যবাধকতা নিয়ে , সমাজের লজ্জার ভয় নিয়ে ইত্যাদি অজুহাত দেওয়া হয় । কুন্তী কি ধর্ষিত ছিলেন ? সমাজের ভয় থাকলে কেন তিনি সূর্যের সাথে সঙ্গম করলেন ?
নারী হৃদয় কোমল বলে ভুল ধারনা আমাদের রয়েছে । প্রয়োজনে তারাই বেশি কঠোর ও সার্থপর হয়ে ওঠে । একজন মানুষের কাছে তাঁর মা সবথেকে সুন্দর হয়ে ওঠে এই স্বার্থপরতার জন্যই । কারন মায়ের ভালবাসা স্বার্থময় , অনেক মায় নিজের সন্তানের দোষ খুঁজে পান না । তাই সন্তান চোর ডাকাত তৈরি হলেও মা-ই হয় তার সবথেকে ভালবাসার জায়গা । সৎ মায়ের অত্যাচারের কথা তো সুবিদিত । যশোদা যেমন কৃষ্ণ মাঠে গেলে শুধু কৃষ্ণের জন্যই চিন্তা করতেন তেমনি অন্য বাচ্চারা চুলোয় যাক , এমনি ছিল তার পুত্রস্নেহ । সমীক্ষায় দেখা গেছে যে মাতৃহারা সন্তান যারা বাবার স্নেহে মানুষ হন তারা বেশী উদার হয় । চারিদিকে তাকিয়ে দেখুন প্রচুর খারাপ মানুষ পাবেন যাদের বেশিরভাগই মাতৃস্নেহ পেয়েছেন । শাশুরি-বউমার ঝগড়াও
এক হিসাবে স্বার্থপরতার উদাহরন ।
তসলিমা নাসরিনের মত অনেক লেখিকা আছেন যারা মনে করেন ছেলেরাই নাকি মেয়েদেরকে পিছিয়ে দেওয়ার কারণ । আমি মনে করি কথাটি অর্ধসত্য । আপনি চারিপাশে এমন অনেক পরিবার দেখে থাকবেন যাদের মা-ঠাকুমারাই চায় যে তাদের মেয়ে পড়াশুনো ছেড়ে ঘরসংসার করুক । সে বাড়িতে পুরুষের কোন মর্যাদা নেই । অনেক পুরুষই আছেন বাড়ির বউয়ের অত্যাচারে মানসিকভাবে বিপর্যস্ত । কিন্তু হায় , বিচারের বানী নিভৃতে কাঁদে । ধর্ষিতের শাস্তি হয় এদের হয়না । আমাদের দেশে ‘পুরুষত্ব’ বলে একটা বোকা বোকা ধারণা আছে । পুরুষদের গোঁফ থাকার মতনই যেন চোখের জল না বের করা হয় । তুমি যদি পুরুষ হয়ে কাঁদ
তবে তা লজ্জার । তাই অনেক বিবাহিত পুরুষ নিরবে সহ্য করতে বাধ্য হয় । উন্নত দেশে অত্যাচারিত পুরুষদের নিয়ে সংগঠন আছে । এদেশে বলতে গেলে নেই । তার সাথে আছে মেয়েদের আইনি সুবিধা । সুতরাং চুপ থাক !
অধিকাংশ মেয়েই নিজেদেরকে মেয়ে হিসাবে ভাবতে ভালবাসে মানুষ হিসাবে না । যেসব মেয়ে নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ করেন তারা একবার ভাবুন আপনি কখনও ছেলেদের দুঃখ কষ্ট নিয়ে ভেবেছেন?তাদের ওপর নির্যাতন নিয়ে প্রতিবাদ করেছেন ? যে পরিমান পুরুষ নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ করে ততজন মেয়ে কি আছে পুরুষদের কষ্ট নিয়ে লড়াইয়ের জন্য ? এসবের উত্তর যদি না হয় , তবে আপনার প্রতিবাদ অর্থহীন ও স্বার্থময় ।
যেদেশে মেয়েদেরকে ভগবান হিসাবে দেখা হয় , সেদেশেই মেয়েরা বেশি অত্যাচারিত হয় । কারণ মানুষ নিজ স্বার্থেই পুজো করে । তাই মেয়েরা মেকি প্রশংসায় ভাসবেন না । মেয়েদের জন্য সরকারের দেওয়া সুযোগ সুবিধা ত্যাগ করুন । পুরুষদের সমান হতে গেলে তাদের মতনও কষ্টভোগ করতে শিখুন । বিবেকানন্দ একটা ভাল কথা বলেছিলেন , মেয়েদের উন্নতি করাবার তুমি কে ? ওদের শিক্ষিত করে ছেড়ে দাও , নিজেরাই নিজেদেরকে উন্নত করতে পারবে । অথচ , নানা ক্ষেত্রে দেওয়া হচ্ছে সুবিধা ও সংরক্ষন ।
প্রশাসন , ও দেশ চালানোর কাজে আনা হচ্ছে সচ্ছতা আনার জন্য । খালেদা জিয়া , শীলা দিক্ষীত থেকে মায়াবতী , কোন স্বচ্ছতা তারা দেশে এনেছেন ? করা হোক সমান বিচার , যে যোগ্য সেই এগিয়ে চলুক । দেওয়া হোক অধিক নিরাপত্তা । তবেই মেয়েরা প্রকৃত মানুষ হবে , দেশ এগোবে ।
বিঃদ্রঃ নারীকে অসম্মান করার জন্য আমার এ লেখার উদ্দেশ্য নয় । কিছু পুরুষের দোষের জন্য সমগ্র পুরুষজাতিকে কলঙ্কিত করার যে ঘৃণ্য প্রচেষ্টা চালানোর যে নিখুঁত ষড়যন্ত্র প্রতিদিন সংগঠিত হচ্ছে , আর তার ফায়দা লুটে রাজনৈতিক দলগুলো মুনাফা চালাচ্ছে এটা তার প্রতিবাদ মাত্র । ভাল বা খারাপ মানুষের প্রভেদ নারী পুরুষ দিয়ে হয়না ।
BUY THIS ELECTRONIC PRODUCT FROM AMAZON WITH THIS LINK AND GET A GREAT DISCOUNT ! J
CANNON DSLR CAMERA (CHEAP PRICE) http://amzn.to/2lgAjPx
SAMSUNG J3 http://amzn.to/2z6oSjR
SAMSUNG J7 http://amzn.to/2yODyDa
SENNHEISER HEADPHON (BEST HEADPHONE) http://amzn.to/2ld0Vku
SAMSUNG EVO 32GB MEMORY CARD http://amzn.to/2z5HeS1
APPLE IPHONE 8 (GREAT DISCOUNT!) http://amzn.to/2leBuiz
HYBRID SIM ADOPTER (NEED FOR EVERYONE !) http://amzn.to/2gI3kT0

No comments:
Post a Comment