Wednesday, 20 September 2017

গ্রেভ অফ দ্য ফায়ারফাইলস নিয়ে কিছু কথা -শোভন নস্কর



যার অ্যানিমেশন মুভি নিয়ে চর্চা করেন তারা জাপানের স্টুডিও ঘিবলির নাম শোনেননি হতে পারেনা। তারা হায়াতো মিয়াসাকির নামও শুনেছেন।  স্পিরিটেড অ্যাওয়ের মাধ্যমে বিশ্বের কাছে জাপানি অ্যানিমেশন এর ঝান্ডা তুলে রেখেছেন।  কিন্তু ডিরেক্টর ইসাও তাকাহাতির এই সিনেমাটা ভুলে গেলে চলবে না।  ১৯৮৮ সালে নির্মিত এই সিনেমাটার প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি। অসাধারণ ডিটেইলে ২ডি অ্যানিমেশন।  যেখানে একটা কিশোর ছেলে আর তার বোন অনাথ হয়ে পড়ে। দাদা এবং বোনের ভালবাসা ওই ধ্বংসাত্মক পরিবেশেও জীবিত থাকে।  
        যুদ্ধ যারা দেখেনি তারা ভাবে যুদ্ধ মানে সেনাবাহিনীর মৃত্যু ক্ষয়ক্ষতি। এইসব।  আমরা অনেকের মনেই যুদ্ধের বাসনা আছে।  মনে হয় বোম মেরে উড়িয়ে দেই এই দেশটাকে কিন্তু সাধারণ মানুষের দুর্দশার খবর কেউ রাখে না।  অথচ রাষ্ট্রনায়করা জীবিত থাকে। যুদ্ধের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে তা এমুভি না দেখলে বোঝা যাবে না। 
    সিনেমাটা রেটিং এর উর্দ্ধে।  বেশি আবেগি হলে মুভিটা এড়িয়ে যান নয়ত খুব কাঁদবেন।  

মুভি নিয়ে আরো তথ্য পেতে আসুন আমাদের ফেসবুক পেজে  : https://www.facebook.com/moviekhor4u/

No comments:

Post a Comment

সেরা পোস্ট

সেই রাতটা! (পুরো গল্প) শোভন নস্কর

- হ্যালো? সমীর ? বল ভাই কেমন আছিস? ফোনেই পাওয়া যায় না তোকে ! - হ্যাঁ এখন একটু ব্যস্ত থাকি আজকাল । বাবা ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে । - ভালো ...